পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ২০ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর ২০ তম পর্ব শেয়ার করে নেবো। তো যখন সব ছায়া করিডরের শেষ প্রান্তের দিকে মাথা ঘুরিয়ে তাকালো, তখন সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এল একটা বিশাল আকৃতি। আগে দেখা সেই দানব, কিন্তু এবার আরও ভয়ঙ্কর। রক্তমাখা অর্ণব ফিসফিস করে বলল- ও প্রথম রোগী এবং সিরাম পুরোপুরি কাজ করেছিল ওর ওপর। তারপর সেই দানবটা হঠাৎ গর্জে উঠল এবং ওর গর্জন-এ পুরো হাসপাতাল কেঁপে উঠল। তারপর সে অর্ণবের দিকে আঙুল তুলল এবং ভাঙা গলায় বলল- তুমি ফিরে এসেছো, আমাদের শেষ করতে, না নেতৃত্ব দিতে? অর্ণব তখন উত্তর দিতে পারল না, চুপ করে রইলো। তার ভেতরে যেন দুই শক্তি লড়াই করছে অর্থাৎ মানুষ আর দানব এর।

ঠিক তখনই রক্তমাখা অর্ণব তার কানে ফিসফিস করে বলল- এবার সিদ্ধান্ত নাও, তুমি কে? করিডরের আলো নিভে গেল। চারপাশে শুধু অন্ধকারে এবং অসংখ্য চোখ জ্বলতে থাকে। আর অর্ণব বুঝতে পারল- পরের মুহূর্তেই কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। অন্ধকারে যেসব চোখ জ্বলছিলো, তার সবই প্রায় অর্ণব এর দিকে তাকিয়ে ছিল। এর মধ্যে কারও চোখ লাল, কারও হলুদ, কারও আবার পুরো কালো- যেন আলো শুষে নিচ্ছে। পরপর করিডরের বাতাস ভারী হয়ে উঠতে লাগে। পচা মাংস আর রাসায়নিকের গন্ধ মিশে যেনো এক অদ্ভুত অসহ্য দুর্গন্ধ বের হতে লাগে। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগে। তার মনে হচ্ছে- এই মুহূর্তেই যদি সে ভুল কিছু করে, ওরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বে।...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62485.46
ETH 1783.96
USDT 1.00
SBD 0.39