হারানো গয়নার বাক্স ( পর্ব ৮ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে 'হারানো গয়নার বাক্স' গল্পের অষ্টম পর্ব শেয়ার করে নেবো। এরপর- কিন্তু আবার কেউ কেউ বলত- তিনি কোথাও পালাননি, তাকে খুন করা হয়েছিল। অরিত্রর গলা শুকিয়ে গেল- তাহলে…? তার বাবা নিচু গলায় বলল- কেউ প্রমাণ করতে পারেনি। কিন্তু সেই ঘটনার পর থেকেই এই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অর্থাৎ রাতে কারও হাঁটার শব্দ, বন্ধ ঘরে আলো জ্বলে ওঠা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো- কেউ কেউ দাবি করত, তারা একটা মেয়ের ছায়া দেখেছে, যার মুখ স্পষ্ট নয়। তখন অরিত্রর মনে পড়ল লকেটের ভেতরের ছবিটা।সেই মুখটাও স্পষ্ট ছিল না, তার শরীর যেনো কাঁপুনি দিয়ে উঠলো। অরিত্র তাড়াতাড়ি জিজ্ঞেস করল- তারপর? তার বাবা বলল- তারপর একদিন হঠাৎ সবকিছু থেমে গেল।
কারণ, গয়নার বাক্সটা পুরোপুরি হারিয়ে গেছিল। আর সেই সঙ্গে যেন সব অদ্ভুত অদ্ভুত ঘটনাও ঘটা বন্ধ হয়ে গেল। অরিত্র নিচের দিকে তাকাল এবং দেখলো- তার হাতে এখন একটা বাক্স। আর তার ঘরে আরেকটা। সে ধীরে বলল- মানে, আমি যেগুলো পেয়েছি। বাবা তার কথা শেষ করল- হ্যাঁ, তুই হয়তো সেই হারানো রহস্যটাই আবার জাগিয়ে তুলেছিস। অরিত্রর বুক কেঁপে উঠল শোনার পরে আর বললো- কিন্তু, এই দ্বিতীয় বাক্সটার ভেতরে কী আছে? তার বাবা তখন কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল- ওটা খোলার আগে একটা কথা জেনে রাখ। অরিত্র তার বাবার দিকে তাকাল আর তার বাবার কথা মন দিয়ে শুনল- যদি এই রহস্যটা পুরোটা জানতে চাস, তাহলে পিছিয়ে আসার কোনো পথ থাকবে না। হাওয়া যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। চারপাশের অন্ধকারটা আরও ঘন লাগছে। অরিত্র তখন ধীরে ধীরে লোহার বাক্সটার দিকে তাকাল এবং তার হাত কাঁপতে থাকে।....