নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ৩ )

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের তৃতীয় পর্ব শেয়ার করে নেবো। এরপর হঠাৎ করে ছায়াটা ধীরে ধীরে হাত তুললো, যেনো অয়নকে কোনো ইশারা করছে- এসো…। এটা দেখে অয়নের বুকের ভেতরটা ধক করে উঠলো। আর তার এইসব দেখে গলা শুকিয়ে যেতে লাগে। তখন সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো- হয়তো কোনো মানুষ হবে, হয়তো আমি ভুল দেখছি। কিন্তু তার ভেতরের অন্য একটা কণ্ঠ বলছিল- না, এটা সাধারণ কিছু না। অয়ন একটু পিছিয়ে এল, কিন্তু চোখ সরাতে পারলো না বিষয়টার দিক থেকে।ছায়াটা এবার ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। কিন্তু তার পায়ের কোনো শব্দ নেই। যেনো জলের উপর দিয়ে হাঁটছে। হ্যাঁ, ঠিকই দেখছে অয়ন, ছায়াটা নদীর জলের উপর দিয়ে এগিয়ে আসছে তার দিকে।

অয়ন যেনো ভয়ে পুরো জমে গেল, এদিকে তার শরীর কাজ করছে না। চোখের সামনে যা ঘটছে, তা বিশ্বাস করার মতো না। ছায়াটা তখনও প্রায় মাঝ নদীতে। হঠাৎ চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল এবং নদীর জল হালকা কাঁপতে শুরু করলো। দূরে কোথাও একটা কুকুর ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। অয়ন ভয়ে এবার পিছন ফিরে দৌড় দিতে চাইলো, কিন্তু পারলো না। তার পা যেনো মাটিতে কেউ ধরে রেখেছে। ছায়াটা ধীরে ধীরে আরও কাছে চলে আসলো। ছায়া কাছে আসতেই আরো স্পষ্ট হয়ে গেলো, অর্থাৎ ওটা কোনো সাধারণ ছায়া ছিল না। ওটার চোখ আছে, আর সেই চোখ দুটো সরাসরি তার দিকে তাকিয়ে আছে। অন্ধকার, গভীর এবং ফাঁকা। তখন হঠাৎ করে বাতাসে একটা ফিসফিসে কণ্ঠ ভেসে এলো ।.....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63924.92
ETH 1657.91
USDT 1.00
SBD 0.42