নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ৫ )

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের পঞ্চম পর্ব শেয়ার করে নেবো। এরপর সে তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিল এবং বিছানায় শুয়ে পড়লো, কিন্তু তার আর ঘুম আসছে না। মাথার ভেতর শুধু সেই কণ্ঠটা ঘুরপাক খাচ্ছে- তুই ফিরেছিস। কিন্তু এই কথাটার মানে কী? সে কি আগে কখনো এখানে এসেছিল? সে বারবার ভেবে দেখলো, না সেখানে সে কোনোদিন আসেনি, কারণ সে তো জন্ম থেকেই এই গ্রামে।তাহলে “ফিরেছিস” এই কথাটা কেন বললো? এর মধ্যে হঠাৎ টক টক, টক জানলায় শব্দ হলো। অয়ন বিছানার উপর থেকে এক ঝটকায় উঠে বসল। তার বুক ধড়ফড় করতে লাগে। এরপর সে ধীরে ধীরে জানলার দিকে তাকালো, কিন্তু বাইরে কেউ নেই। শব্দটা কিছুক্ষণ পরে আবার হলো।

এবার সে সাহস করে এগিয়ে গেল এবং জানলার কপাট একটু ফাঁক করে বাইরে তাকালো। শুধুই অন্ধকার ছাড়া আর কিছুই নেই। কিন্তু দেখলো মাটিতে কিছু একটা পড়ে আছে। অয়ন একটু ঝুঁকে সেটাকে ভালো করে দেখলো। ওটা আসলে একটা পুরনো কাপড়ের টুকরো ছিল, যা ভিজে, কাদামাখা আর অদ্ভুতভাবে ছেঁড়া ছিল। সে জানলা খুলে সেটা তুলে নিল এবং কাপড়টা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই তার শরীর কেঁপে উঠলো। কেমন যেনো একটা অদ্ভুত ঠান্ডা মতো মনে হলো, যেনো বরফ ছুলে যেমন অবস্থা হয়, সেইরকম। আর সেই সাথে একটা হালকা গন্ধ আসতে লাগলো। পুরনো, স্যাঁতসেঁতে আর যেনো পচা কিছু একটা। অয়ন দ্রুত সেই কাপড়টা ফেলে দিল। তার মনে হচ্ছিল, এই জিনিসটা তার ঘরে থাকা উচিত না।.....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63791.40
ETH 1787.91
USDT 1.00
SBD 0.38