নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ১৯ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের ১৯ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর বিষয়টা এমন ঘটছে যে, কেউ তাকে থামাতে পারছে না। অর্থাৎ তার পা নিজে থেকেই এগোচ্ছে নদীর ঘাটের দিকে। এরপর ঘাটে পৌঁছে অয়ন থেমে গেল। আজ নদীটা ভয়ংকর সুন্দর। কালো জল, নিঃশব্দ। কিন্তু আজ সে ভয় পাচ্ছে না। বরং একটা অদ্ভুত শান্তি অনুভব করছে। ঠিক তখনই নদীর ওপারে সেই ছায়া দেখা দিল। কিন্তু এবার আর দূরে নয়। সে ঠিক ঘাটের সামনে দাঁড়িয়ে। আর হাসতে লাগে এবং বলতে লাগলো- এসেছিস! অয়ন ধীরে বললো- হ্যাঁ। কাকা বললো-এবার ফিরবি? অয়ন চোখ বন্ধ করলো এবং তার মাথায় সব স্মৃতি ঘুরছে- ডুবে যাওয়া, ভয় এবং অন্ধকার। আর সেই অসমাপ্ত মৃত্যু। সে চোখ খুলে বললো- হয়তো, এটাই আমার শেষ পথ। ছায়াটা তখন হাত বাড়ালো- চল..।
এরপর অয়ন ধীরে ধীরে জলের দিকে এগোলো।এক পা, দুই পা করে। জল তার হাঁটু ছুঁয়ে গেল এবং জল খুব ঠান্ডা, কিন্তু অদ্ভুতভাবে পরিচিত। সে আর থামলো না, আরও সামনের দিকে এগোলো। ছায়াটা তখন প্রায় একেবারে সামনে।আর মাত্র এক ধাপ, ঠিক তখনই হঠাৎ পিছন থেকে কারো কণ্ঠ ভেসে আসলো- অয়ন! থাম! সে পিছনে তাকালো এবং দেখলো- তার মা আর হরিদাস কাকা দৌড়ে আসছে। কিন্তু এবার অয়ন থামলো না, সে আবার সামনে তাকালো। ছায়াটা ফিসফিস করে বললো- এবার আর কেউ তোকে থামাতে পারবে না, অয়ন চোখ বন্ধ করলো আর সামনে পা বাড়ালো। এরপর হঠাৎ জলের ভেতর থেকে কয়েকটা হাত বেরিয়ে এলো! ফ্যাকাশে এবং ঠান্ডা। ওগুলো অয়নের পা চেপে ধরলো, অয়ন পুরো চমকে উঠলো, কিন্তু পালালো না। বরং.....