নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ২১ )

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের ২১ তম পর্ব শেয়ার করে নেবো। তো এই ঘটনার পরে তার ভেতরের ভয় ধীরে ধীরে কমে যাচ্ছে। তার জায়গায় কেমন যেনো একটা অদ্ভুত শান্তি আসছে। তাহলে কি… সব শেষ?ছায়াটা তখন একটু হাসলো আর বললো- শেষ? না… এটা তো শুরু…। অয়ন চারপাশে তাকালো এবং বললো- এই জায়গাটা কি? ছায়াটা তখন বললো- এটা মাঝখান অর্থাৎ জীবনের আর মৃত্যুর মাঝখানে। যারা অসম্পূর্ণ, তারা এখানে থাকে। অয়ন বুঝতে পারলো- সে এতদিন “অসম্পূর্ণ” ছিল। আর তার একটা অংশ উপরে, আর একটা অংশ এখানে। আর এখন? এখন তুই সিদ্ধান্ত নিতে পারবি। অয়ন অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে- কি সিদ্ধান্ত?

ছায়াটা তখন হাত তুলে দেখালো- দুইদিকে দুইটা আলোর পথ। একটা উজ্জ্বল, শান্ত। আরেকটা অন্ধকার এবং গভীর। একটা পথ তোর ফিরে যাওয়ার এবং আরেকটা পথ এখানে থাকার। অয়ন ধীরে বললো- আমি কি সত্যিই ফিরে যেতে পারবো? ছায়া বললো- পারবি, কিন্তু…কিন্তু? সব ভুলে যেতে হবে। অয়ন চুপ হয়ে গেলো, এরপর বললো- আর যদি আমি এখানে থাকি? তাহলে তুই হয়ে যাবি আমার মতো। আর যারা নতুন আসবে, তাদের ডাকবি। অয়নের সামনে এখন সবচেয়ে বড়ো সিদ্ধান্ত। অর্থাৎ তার মা, তার জীবন, তার স্মৃতি একদিকে। অন্যদিকে এই অদ্ভুত জগত, এই ছায়ারা, এই অদ্ভুত শান্তি। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো। তার মায়ের মুখ মনে পড়লো। এরপর তার হরিদাস কাকার কথা, তার নিজের ঘর, তার অসমাপ্ত জীবন। এরপর সে ধীরে ধীরে চোখ খুললো। এরপর সে ফিরে যেতে চায়, ছায়াটা কিছুক্ষণ চুপ করে রইলো।....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38