হারানো গয়নার বাক্স ( পর্ব ৩ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে 'হারানো গয়নার বাক্স' গল্পের তৃতীয় পর্ব শেয়ার করে নেবো। এরপর অরিত্রর মনে হলো- এই গল্পটা সাধারণ নয়। কারণ তার দাদুর সাথে এই বাক্সের কী সম্পর্ক? আর সেই গয়নাগুলো কোথায়? আর ওই মহিলার পরিচয় কী? তখন হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ শুনতে পেলো। এরপর অরিত্র তাড়াতাড়ি বাক্সটা বন্ধ করে ফেলল। এদিকে তার মা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। তার মা জিজ্ঞাসা করলো- তুই এখানে কী করছিস? তার গলায় একটা কড়া সুর। অরিত্র একটু থেমে বলল- এখানে একটা বাক্স পেয়েছি, দাদুর জিনিস মনে হচ্ছে। মা হঠাৎ অস্বাভাবিক ভাবে চুপ করে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য ভয় ঝলকে উঠল। এরপর বললো-ওটা যেখানে পেয়েছিস, সেখানেই রেখে দে, মা ধীরে বলল- সব জিনিস খোঁজার দরকার নেই।
অরিত্র অবাক হয়ে মায়ের দিকে তাকাল। কিন্তু কেন? তার মা কোনো উত্তর দিল না, শুধু বলল-কিছু জিনিস না জানাই ভালো। ঘরটা আবার নীরব হয়ে গেল। কিন্তু অরিত্রর মনে তখন একটাই প্রশ্ন ঘুরছে- সত্যিই কি সব না জানাই ভালো, নাকি এই বাক্সের ভেতর লুকিয়ে আছে এমন কিছু, যা তাদের পুরো পরিবারকে বদলে দিতে পারে? এই রাতটা যেন অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে উঠেছিল। অরিত্র বিছানায় শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। বারবার তার মাথায় ঘুরছে সেই বাক্স, সেই কাগজের লেখা আর অদ্ভুত সেই লকেটের ছবি। যেখানে আলো পৌঁছায় না, কিন্তু স্মৃতি বেঁচে থাকে। এই লাইনটা যেন তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। এর মানে কী হতে পারে? সে নিজেই নিজেকে প্রশ্ন করল। তার মনে পড়ল-দাদুর পুরনো গল্পগুলো।....