নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ৭ )

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের সপ্তম পর্ব শেয়ার করে নেবো। এরপর তার মনে হতে লাগলো সে পাগল হয়ে যাচ্ছে। না হলে এইসব কীভাবে সম্ভব? অয়ন এর তো মন অস্থির হয়ে উঠতে লাগে। পরদিন সকাল হতেই অয়ন আর নিজেকে আটকে রাখতে পারলো না। সে সিদ্ধান্ত নিল আজই সে নদীর ঘাটে যাবে।সবকিছু আবার খতিয়ে দেখবে। কারণ এখানে ঘাটে কিছু একটা রহস্য আছে, আর সেটা তাকে জানতেই হবে। ঘাটে পৌঁছাতে পৌঁছাতে সকাল ৯টা বেজে গেলো, কিন্তু অয়ন এর কাছে আজ ঘাটটা স্বাভাবিক লাগে। সেখানে লোকজন আছে, জেলেরা মাছ ধরছে। সবকিছু যেনো আগের মতোই চলছে। অয়ন একটু স্বস্তি পেল, কিন্তু তার চোখ বারবার নদীর ওপারের দিকে চলে যাচ্ছে। তবে সেখানে আজ কিছু নেই।

সব শান্ত পরিবেশের মতই লাগে তার কাছে। ঠিক তখনই একজন বৃদ্ধ তার পাশে এসে দাঁড়ালেন। লোকটা গ্রামেরই মানুষ, সবাই তাকে হরিদাস কাকা বলেই ডাকে। সে অয়নের দিকে তাকিয়ে বললো- কাল সন্ধ্যায় তোকে এখানে দেখেছিলাম। শুনেই অয়ন চমকে উঠলো। অয়ন বললো- হ্যাঁ… কেন? বৃদ্ধ একটু চুপ করে থাকলো তখন। তারপর ধীরে ধীরে বলল- ওই সময়টা এখানে আসা ভালো না। অয়ন তার কথা শুনে কৌতূহলী হয়ে উঠলো এবং বললো- কেন কাকা? বৃদ্ধ তখন চারপাশে তাকাল অর্থাৎ কেউ শুনছে কিনা দেখছে। তারপর নিচু গলায় বলল- অনেক বছর আগে এই ঘাটে একটা ঘটনা ঘটেছিল। অয়নের বুক ধরপড় করতে লাগে এবং জিজ্ঞাসা করলো- কি ঘটনা? বৃদ্ধ বলল- একটা ছেলে ছিল, তোর বয়সী, কিন্তু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তারপর?....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 61744.19
ETH 1726.11
USDT 1.00
SBD 0.39