নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ১ )

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের প্রথম পর্ব শেয়ার করে নেবো। কাহিনীটা শরত কালের, প্রায় তখন শেষের দিকে। বিকেলের আলো ধীরে ধীরে মলিন হয়ে আসছে। আকাশে এক অদ্ভুত কমলা-নীল রঙের মিশ্রণ ফুটে উঠেছে, যেনো প্রকৃতি নিজেই একটা অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি করেছে। আর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী এই সময়টায় সবচেয়ে বেশি রহস্যময় লাগে। এই নদীর একটা আলাদা নামও আছে- “চন্দ্রেশ্বরী নদী”। এই নদী দিনের বেলায় সাধারণ, শান্ত আর নিরীহ মনে হলেও, সন্ধ্যা নামলেই যেনো তার ভিন্ন রূপ দেখা যায়। বিশেষ করে ঘাটের দিকটা, সেখানে এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। এই গ্রামেরই একটা ছেলে অয়ন, বয়স প্রায় ১৭ হবে।

সে একটু কৌতূহলী, একটু একাকী, আর অনেকটাই কল্পনা প্রবণ। বই পড়তে ভালোবাসে, বিশেষ করে রহস্য আর ভূতের গল্প। কিন্তু সে নিজে কখনো বিশ্বাস করতো না যে বাস্তবেও এরকম কিছু ঘটতে পারে। সেদিন বিকেলেও ছেলেটা প্রতিদিনের মতো সেই নদীর ঘাটে গিয়েছিল। হাতে ছিল একটা পুরনো ডায়েরি, আর কলম। সে মাঝে মাঝে এখানে বসে নিজের মতো করে গল্প লিখত। নদীর ঘাটটা খুব একটা ব্যস্ত থাকে না। দু-একজন জেলে, আর কিছু বাচ্চা ছেলেপুলে ছাড়া কেউ খুব একটা আসে না এখানে। কিন্তু সেদিন কেন জানি অয়ন লক্ষ্য করলো, আজ ঘাটটা অস্বাভাবিক রকম ফাঁকা। নদীর জলটাও যেনো অদ্ভুতভাবে স্থির হয়ে আছে। হাওয়া নেই বললেই চলে। পাখিদের ডাকও যেনো থেমে গেছে।....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64171.76
ETH 1736.48
USDT 1.00
SBD 0.44