পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ১৫ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর ১৫ তম পর্ব শেয়ার করে নেবো। তো অর্ণব যখন ঘুরে দাঁড়িয়ে দেখলো, আরেকজন অর্ণব তার সামনে দাঁড়িয়ে আছে, তখন অর্ণব এর চোখ যেনো ঝাপসা হয়ে আসে। আর সেই অর্ণবটি রক্তমাখা, বিকৃত এবং চোখে পাগলামি। সে হাসল এবং বললো- আমি আসল, তুমি শুধু স্মৃতি। এরই করিডরের আলো নিভে গেল এবং অন্ধকারের ভেতর দুজন অর্ণব মুখোমুখি দাঁড়িয়ে রইল। একজনের আতঙ্কে জমে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরেকজনের রক্তমাখা, বিকৃত মুখে অস্বাভাবিক হাসি। এরই মাঝে করিডরের কোথাও জল পড়ার শব্দ হতে লাগে।

এরপর অর্ণব আরেকটা অর্ণবকে জিজ্ঞাসা করলো- তুমি কে? অন্য অর্ণব মাথা কাত করে বললো- তুমি সত্যিই কিছু মনে করতে পারছো না? সে ফিসফিস করে বলল- ওরা তোমার সাথে কী করেছে দেখো…। হঠাৎ করিডরের আলো একসাথে জ্বলে উঠল এবং অর্ণব সাথে সাথে চোখ ঢেকে ফেলল। আলো কমতেই সে দেখল করিডরটা আর আগের মতো নেই। দেয়ালগুলো পরিষ্কার, আলো উজ্জ্বল। হাসপাতাল যেন নতুন এর মতো। সবকিছুই স্বাভাবিক অর্থাৎ হাসপাতালে মানুষ দৌড়াচ্ছে, নার্সরা ছুটছে এবং স্ট্রেচার করে রুগি নিয়ে যাচ্ছে। সবকিছু বাস্তব, কিন্তু যেন কেউ তাকে দেখছে না।....

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 66431.72
ETH 1810.96
USDT 1.00
SBD 0.42