12 Strong
এই মুভিটা আরো একটা নামে পরিচিত। 12 Strong: The Declassified True Story of the Horse Soldier. নাম দেইখাই বুঝবার পারছেন হাচা কাহিনীর উপরে বানানো। নাইন ইলেভেনে আমেরিকার ট্রেন্ড সেন্টার ধ্বংস হওয়ার পর আমেরিকানরা বুঝবার পারে, এইডা আসলে শুরু ছিল, এইরহন আরো হামলা হইতেই থাকবো। এইডা বন্ধ করতে হইলে আফগানিস্তানে আল কায়েদা নেটওয়ার্ক ধ্বংস করন লাগবো। আমেরিকান সমরবিদরা ওয়ার স্ট্র্যাটেজি হিসাব কইরা ঘোষণা দিছিলো মাজার-ই-শরীফ দখল করবার পারলেই আল কায়েদা ফিনিস। কিন্তু তাতে সময় লাগবো কম কইরা হইলেও ২ বছর। কিন্তু ৬ হপ্তার মইধ্যে দখল করা না পারলে আর কোনোদিনই করা যাইবোনা। এক পাগলা আইসা কইল হেয় তার টিম লইয়া ৩ হপ্তার মইধ্যে মিশন সাকসেসফুল করব। ভাবা যায়?
মিচ নেলসন (ক্রিস হেমসওয়ার্থ) হইলো সেই পাগলা। সে স্পেন্সারকে (মাইকেল শ্যানন) নিয়ে ১২ জনের দল গঠন কইরা ফালাইলো। কিন্তু অহন কথা হইল গিয়া, এর আগে কোনো যুদ্ধে লিড করেনাই নেলসন। তার উপরে ভরসা করতে পারতাছেনা উপরওয়ালারা। তারা স্পেন্সারকে ক্যাপ্টেন বানাইতে চাইতাছে। স্পেন্সারকে যহন ডাইকা কইল এই টিম তুমি লিড দিবা, স্পেন্সার কইল আমাগো তো অলরেডি ক্যাপ্টেন আছেই, আর আমরা তারে অন্ধের মত ফলো করবার পারি। তার উপরে বিশ্বাস রাখবার পারি। আর কোনো উপায় আছে নেলসনরে ক্যাপ্টেন না বানাইয়া?
আফগান নর্দার্ন এলায়েন্স এর লিডার আব্দুল রশিদ দোস্তাম ওগোরে হেল্প করব আল কায়দা নির্মুল করতে। কিন্তু দোস্তাম সাহেবও নেলসনের উপরে ভরসা রাখবার পারতাছেনা। বয়স কম, চোখে খুনের নেশা নাই, এই পোলায় দিব লীড? দোস্তাম সাহেব নেলসনরে কইলো, স্পেন্সারের চোখ হইলো কিলার চোখ, মাইলোর চোখ হইলো কিলার চোখ, কিন্তু তোমার চউক্ষের মইধ্যে তো খুনের নেশা দেহা যায়না। তুমি পারবা তো? নেলসন উত্তর দিছিলো, একবার তালিবানের সামনে পড়ি, তহন দেইখেন চোখ। দোস্তাম সাহেব দেখছিলো। তার চোখে খুনের নেশা দেখছিলো পরে।
ক্রিস হেমসওয়ার্থ পোলাডারে আমার ভাল্লাগে। অর মোটামুটি সবগুলা মুভিই দেখবার চেষ্টায় আছি। ফ্যান্টাসি আমার পছন্দের জনরা না, কিন্তু অর লাইগা স্নো হোয়াইটও দেখছি। তবে এহন পর্যন্ত অর বেস্ট মুভি আমার কাছে ইন দ্য হার্ট অভ দ্য সী। মনে হয়নাই ওই জায়গায় অর বদলে আর কেউ এতটা ডেডিকেশন দিয়া করতে পারতো। পুরান কথা বাদ দেই। টুয়েলভ স্ট্রং মুভিতে অর অভিনয় কেমন লাগছে অইডা কই। আমার কাছে মনে হইছে এই পোলাডাই সত্যিকারে নেলসন। অয় যে অভিনয় করতাসে তা একবারের জন্যও মাথায় আসেনাই। আর মাইকেল শ্যাননের কথা কী কমু। এই বেডার অভিনয়ও জোস লাগে। কয়দিন আগে অস্কার পাওয়া সিনেমা দ্যা শেইপ অভ ওয়াটারে চমৎকার অভিনয় করছে এই বেডা।