সবজি দিয়ে মাছ রান্না রেসিপি

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

সবজি দিয়ে মাছ রান্না রেসিপি

1000034315.jpg

1000034316.jpg
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে ব্যস্ততার জন্য তেমন রেসিপি করা হয়ে উঠে না। কিন্তু পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। সত্যি বলতে নিজের হাতে রেসিপি এর তুলনা হয় না।আর শীতের সবজি দিয়ে নদীর যেকোন মাছ রান্না করলে খেতে অনেক মজা লাগে। গতকাল আমাদের নদী থেকে বেশ কিছু বিভিন্ন ধরনের মাছ এনেছে।যদিও মাছ গুলো তেমন বড় নয়।তবে নদীর টেংরা মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলে খেতে অনেক মজা।তবে তাজা মাছ তাই আমি কিছু মাখা মাখা ঝোল করেছি সবাই অনেক মজা করে খেয়েছে। সত্যি অনেক মজার খাবার। আর ডাটা, শিম ও আলু দিয়ে রান্না করেছে সত্যি অনেক মজা হয়েছে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000034293.jpg

1000034294.jpg

1000034295.jpg
১.নদীর মাছ
২.শিম
৩.ডাটা ও আলু
৪.পিঁয়াজ কুঁচি
৫.হলুদ, মরিচ, ধনের ও জিরার গুঁড়ো
৬.ধনের পাতা
৭.তেল
৮.লবন

প্রস্তুত প্রণালী

1000034293.jpg

1000034294.jpg
প্রথমে আমি মাছ গুলো ধুয়ে ও তরকারি গুলো কেটে ধুয়ে নিয়েছি।

1000034296.jpg

1000034297.jpg
এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তারপর তেল গরম হয়ে আসলে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

1000034298.jpg

1000034300.jpg
পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব। তারপর সকল মসলা কষিয়ে নেব।

1000034304.jpg
এখন তরকারি গুলো দিয়ে দেব। তারপর আরো কিছু সময় কষিয়ে নেব।

1000034311.jpg
এখন ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দেব।

1000034307.jpg

তারপর কেটে ধুয়ে রাখা মাছ গুলো দিয়ে দেব।মাছ গুলো দিয়ে কিছু সময় কষিয়ে নেব।

1000034310.jpg
এখন সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।
1000034313.jpg

1000034315.jpg

এখন পানি কমে আসলে ধনের পাতা ও জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তারপর একটা বাটিতে তুলে পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার সবজি দিয়ে মাছ রান্না রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 6 months ago 

আপু আপনি দারুণ একটি রেসিপি শেয়ার করছেন। সবজি দিয়ে মাছ রান্না করছেন দেখে বোঝা যাচ্ছে রান্না টি দারুণ হয়েছে।সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি টি শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনি দেখছি আলু ডাটা এবং শিম দিয়ে মজার টেংরা মাছের রেসিপি করেছেন। তবে সবজি দিয়ে যেকোনো মাছ রেসিপি করলে খেতে বেশ মজা লাগে। আর আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত।

 6 months ago 

টেংরা মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি কিছু শীতকালীন সবদি দিয়ে মজার টেংরা মাছের রেসিপি বানিয়েছেন। এবং এই ধরনের রেসিপি দিয়েছে কোন কিছু খেতে বেশ মজা লাগে। মজার এবং সুস্বাদু রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.075
BTC 63660.51
ETH 1667.20
USDT 1.00
SBD 0.42