অন্তরালের ছায়া, পর্ব ৩ : অদৃশ্য ছায়ার ঠিকানা

in আমার বাংলা ব্লগ11 months ago

পর্ব ৩ : অদৃশ্য ছায়ার ঠিকানা


1000107184.jpg

"সবচেয়ে বড় সত্য লুকিয়ে থাকে ভয় আর নিরবতার মাঝখানে..."

ছায়া ইউনিটের সদস্যরা নিরব হয়ে বসে ছিল সামিনের রুমে । কম্পিউটার স্ক্রিনে তখন কিছু কোড দৌড়াচ্ছে, চোখে তার স্পষ্ট ঘুমহীন রাতের ছাপ ।

সামিনের চোখ হঠাৎ চকচক করে উঠল ।
— “পেয়েছি!”

লোকেশন : পুরনো মিরপুর, ঢাকা শহরের এক সুনসান গলি ।
নাম : অর্ণব দাস
পেশা : Freelance Photographer
Insta ID : @frame.by.arnob

অর্ণবের বাসায় ছায়া ইউনিট :

দরজাটা খোলার পরই একটা ধোঁয়াটে গন্ধে মুখ ভার হয়ে যায় মুন্নার । ঘরে ঢুকে পড়ে চারদিক স্ক্যান করে মুন্না, তার অভ্যস্ত চোখ খোঁজে "মৃত্যুর ছায়া"।

অর্ণব বসে ছিল খোলা জানালার পাশে, এক কাপ কফি হাতে ।

বখতিয়ার (সোজাসাপ্টা গলায়) :
— “নিশির সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল অর্ণব?”

অর্ণব একটু চমকে যায়, তারপর বলল—
— “আমরা প্রেম করতাম, হ্যাঁ । তবে সেটা শেষ হয়ে গেছে অনেকদিন ।"
তার চোখে অস্বস্তি, হাতের আঙুলে অস্থিরতা ।

আবিদ :
— “অনন্যা নামের কাউকে চেনেন?”

একটা থেমে যাওয়া মুহূর্ত…
তারপর অর্ণব মাথা নাড়ে ।
— “না, আমি এমন কাউকে চিনি না ।”

তবে কথা বলার ধরনে স্পষ্ট— সে ভয় পাচ্ছে ।
তার কণ্ঠটা রুদ্ধ, চোয়াল শক্ত ।

রনি (হালকা গলায়) :
— “আপনি ভয় পাচ্ছেন কেন?”

অর্ণব এবার উঠে দাঁড়াল, গলা একটু চড়া—
— “শুনুন, আপনারা হুট করে আমার বাড়িতে এসে জেরা করছেন । আমি কোনো কিছু জানি না, আমি কাউকে চিনি না, আর আমি এসব ব্যাপারে জড়াতে চাই না । প্লিজ, চলে যান ।”

এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে পুরো দল । এরপর পর্যাপ্ত প্রমাণ না থাকায় পুরো দল ফিরে আসার সিদ্ধান্ত নেয় ।

ফিরে আসার পথে :

ছায়া ইউনিট হাঁটছে গলি ধরে । মুন্না বলল—
— “ছেলেটা ভয় পাচ্ছিল, কিন্তু কিসের ভয়?”

আবিদ মাথা নিচু করে বলল—
— “অর্ণব সত্যি বলতে চাইছে না । কেউ বা কিছু তাকে ভয় দেখাচ্ছে । হয়তো সে খুন করেনি, তবে সে জানে... অনেক কিছু ।”

বখতিয়ার থেমে যায় । তার চোখে সেই পুরনো জেদটা ঝিকিয়ে ওঠে ।
“আমাদের দরকার এখন একটা ‘অন্য দিক’। যেটা অর্ণব দেখাতে চায় না ।”

রাতের আলোয় নতুন সিদ্ধান্ত :

রাত বাড়ে, বৃষ্টির শব্দে ঢাকা পড়ে শহরের হাহাকার ।
ছায়া ইউনিট আবার একত্র হয় রনিদের ছাদে ।

সামিন বলে—
— “আমি ওর Instagram DMs আর বন্ধুদের খোঁজ নিতে পারি, আর ওর ছবিগুলোর মাঝে যদি কিছু লুকানো থাকে... মুন্না সেটা ধরতে পারবে ।”

বখতিয়ার ঘোষণা দেয় :
— “আগামী পর্ব শুরু হবে অর্ণবের ছায়া অনুসরণ দিয়ে।”

পরবর্তী পর্বে :

অর্ণবের ভয়ের পেছনে লুকিয়ে আছে একটা অতীত...
একটা রহস্য, একটা গোপন প্রেম, আর এক অভিশপ্ত সত্য ।


চলবে....


আন্তরালের ছায়া, পর্ব ২ : প্রতিদ্বন্দ্বী, প্রতারণা, এবং প্রতিচ্ছবি


লেখক পরিচিতি


আমি বখতিয়ার রশিদ — গল্প বলার ফাঁকে সময় খুঁজি, আর সময়ের ফাঁকেই খুঁজে পাই গল্প । ক্রাইম থ্রিলার হোক বা অদ্ভুত, আমি সবসময় খুঁজি মানুষ আর মনের রহস্য । ছায়া, অন্ধকার আর মানবিক টানাপোড়েনে গাঁথা আমার চরিত্ররা কখনো নায়ক নয়, কখনো খলনায়কও নয়—তারা শুধু মানুষ । আমি বিশ্বাস করি, গল্প হোক বা সিনেমা অথবা সিরিজ—প্রতিটি লাইন, প্রতিটি সংলাপ একটা জীবন্ত স্পর্শ ছুঁয়ে দিক পাঠকের হৃদয়ে । কেননা
—“ছায়ার আড়ালে লুকিয়ে থাকে গল্প… আর সেই গল্প খোঁজে বখতিয়ার।”

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62831.88
ETH 1752.54
USDT 1.00
SBD 0.39