ফাফ ডু প্লেসিস কে নিয়ে ১০ টি তথ্য
source
ফাফ ডু প্লেসিস কে নিয়ে ১০ টি ইন্টারেস্টিং তথ্যঃ
১.তার বাবা তাকে ক্রিকেটের চেয়ে রাগবি খেলাতে বেশি পছন্দ করেছিলেনঃ যখন সে প্রাইমারি স্কুলে পড়তো তখন দৌড়াতে এবং বলে লাথি দিতে খুব পছন্দ করতো। কিন্তু খেলায় ট্যাকলিং এবং হাত ভাঙার ভয়ে তিনি এই খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। ১৬ বছর বয়সে তার একবার হাতও ভেঙেছিল। যার কারণে সেই সময় দুই মাস ক্রিকেট প্র্যাকটিসও করতে পারেন নি।
২.এ বি ডি ভিলিয়ার্সের বেস্ট ফ্রেন্ডঃ যখন তারা দুই জন প্রিটোরিয়ার এফিস বালক বিদ্যালয়ে পড়তেন তখন তারা হোস্টেলের একই রুম শেয়ার করতেন।
৩.পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তার বাবা-মা তাকে ক্রমাগত চাপ দিয়েছিলেন: ভিলিয়ার্সের দেখাদেখি সেও সিদ্ধান্ত নিয়েছিল খেলাধুলা বিষয়ের উপর ডিগ্রি নিবেন। এবং সে কারণে তিনি ইউনিভার্সিটিতে আবেদনও করেছিলেন। কিন্তু কয়েক মাস পর ভিলিয়ার্স এই পড়াশোনা থামিয়ে দেয় এবং তাকে বলে এখানে আমি শুধু সময়ের অপচয়ই করছি।
৪.ইংল্যান্ডের হয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন: যখন তার বয়স ২১ তখন তিনি কাউন্টিতে নটিংহাম্পশায়ারের হয়ে খেলতেন। তখন তারা তাকে কলপ্যাক চুক্তি করে ইংল্যান্ডের হয়ে খেলার কথা বলেছিল। কিন্তু তিনি এই চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
৫. স্বপ্নের টেস্ট অভিষেকঃ ২০১২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। প্রথম ইনিংসে তিনি ৭৮ রান করেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১০ রানের ইনিংস খেলে ম্যাচটি ড্র করেছিলেন। এই ইনিংসে তিনি ৪৬৬ মিনিটে ৩৭৬ বল মোকাবেলা করেছিলেন। ম্যাচে তিনি ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছিলেন।
৬.চতুর্থ দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেক টেস্ট ম্যাচে শতক হাকিয়েছিলেন।
৭. দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে টি টুয়েন্টি ক্রিকেটে শতরান করেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ৫৬ বলে ১১৯ রান করেছিলেন।
৮.রান্না করতে ভালবাসেন। গ্রিক খাবার বাদে অন্য অনেক কিছুই রান্না করতে পারেন।
৯.টি টুয়েন্টি ক্রিকেটে তিনি বোলিং করে ব্যাক টু ব্যাক পাঁচ উইকেট শিকার করেছিলেন।
১০. সোশ্যাল মিডিয়াতে অর্ধ নগ্ন ছবি পোস্ট করতে পছন্দ করেন।
This post has been upvoted by @boss75 from @steemcurator07 Account with support from the Steem Community Curation Project.
For more updates, keep following @steemitblog.
Best Regards!!!