পূনরায় প্রাতভ্রমনের কিছু মূহুর্ত

in Best of India5 years ago

IMG20210611054737.jpg

বন্ধুরা,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
শারীরিক কিছু অসুস্থতার জন্য আমার রোজ সকালের প্রাতভ্রমন কিছুদিন বন্ধ ছিল।
অনেক দিন বাদে আজ আবার প্রাতভ্রমনে গিয়েছিলাম এবং সেই সময়ের কিছু মূহুর্ত এবংঅনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম।
আমার দৈনন্দিন রুটিনে আমি আজও ভোর ৫টায়
ঘুুম থেকে উঠে পড়েছি।
আমার স্বামির এখনও মর্নিং সিফ্ট চলছে।
এছাড়াও আমার প্রাতভ্রমনের অভ্যাসের জন্য আমাকে একটু বেশী সকালে উঠতে হয়।
ঘুম থেকে ওঠার পর ফ্রেস হয়ে আমি হাঁটতে বেড়িয়ে পরলাম।
আমার দুজন প্রতিবেশীও আমার সাথে প্রাতভ্রমনে গিয়েছিলেন।

IMG20210611054256.jpg
(আমাদের হাঁটার পথ)

যাতায়াত মিলে আমরা প্রতিদিন ৪কিলোমিটার পথ হাঁটি।আমাদের হাঁটার লক্ষস্হল হল একটি বড়ো মাঠ। আগেও বলেছি মাঠটির চারদিক আমগাছে ঘেরা।
আমরা ছাড়াও প্রচুর মানুষজন সেই মাঠে একত্রিত হয়।ব্যায়াম অভ্যাসের জন্য। আমরাও ওখানে গিয়ে ব্যায়াম অভ্যাস করি।
আসলে আমাদের মত যারা গৃহবধু নানান সাংসারিক কাজের জন্য সময় বার করতে পারে না তাদের জন্য এই প্রাতভ্রমন একটি মানুষিক শান্তি এনে দেয়।
সত্যিকথা বলতে আমি নিজের কাজের এনার্জি এই প্রাতভ্রমন থেকেই নিয়ে আসি।

IMG20210611054809.jpg
(সবার ব্যায়াম অভ্যাস)

আগেও বলেছি আমর সব সঙ্গীরা মিলে একটি চায়ের দোকানে প্রতিদিন দাঁড়িয়ে চা খাই। চা টা খেতে হয়তো বড়ো যোর ১০মিনিট লাগে, কিন্তু প্রতিদিনের এই ১০মিনিট আড্ডা একান্তই আমার পুরোপুরি নিজের।
নিজের সাথে সময় কাটানোর এটাই আমার কাছে আদর্শ উপায়।
এরপর চা খাওয়া শেষ হলে ফুলের দোকান থেকে ফুল নিয়ে আমি আবার আমার বাড়িতে ফিরে যাই।
প্রাতভ্রমনের উপকারিতা আমি আগেই আপনাদেরকে বলেছি।

IMG20210611054237.jpg
(মাঠের চারি দিকে সবুজ ঘাস)

সকালের নির্মল বাতাস মস্তিষ্কের জন্য এবং সবুজ রং দৃষ্টি শক্তি বৃদ্ধির জন্য খুুবই উপকারি।
আজকাল প্রত্যেকেই স্বাস্হসচেতন তাই এই প্রাতভ্রমন ওজন হ্রাসের ক্ষেত্রে ও সহায়তা করে।
আশাকরি আমার তথ্য গুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে।
Friends believe you all will support and appreciation my mother language Bengali besides my post. 🙏

Sort:  

@piudey Morning walk is good for health. Thank you for sharing your story. Stay safe 😊.

Doing exercises in the morning is a very good habit @piudey

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63916.96
ETH 1677.04
USDT 1.00
SBD 0.42