কিভাবে অতি সহজেই মোবাইল দিয়ে ব্লগ টেমপ্লেট কাস্টমাইজ করবেন
আসসালামু আলাইকুম।
সুপ্রিয়
স্টিমিয়ান বন্ধুরা কেমন আছেন সবাই?
আশাকরি সবাই ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি।
এই কমিউনিটির আজকের টিউটরিয়ালে আমি যা শেয়ার করতে যাচ্ছি,তা হল
"কিভাবে অতি সহজেই মোবাইল দিয়ে ব্লগ টেমপ্লেট কাস্টমাইজ করবেন"
মানুষের সৌন্দর্য হলো তার পোশাক বা ড্রেস। পোশাকটি সুন্দর হলে, সেই লোকটিকে অনেক সুন্দর দেখায়।
অন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়,আদর-স্নেহ ও ভালোবাসা পাওয়া যায়।
আর বেশভুষা খারাপ হলে মানুষ ঘৃণা করে, বলে রুচিবোধ নেই।
তো সেই রকম ওয়েবসাটের সৌন্দর্যই হলো থিম বা টেমপ্লেট।
একটি ভালোমানের টেমপ্লেট শুধু ওয়েবসাটের সৌন্দর্যই বৃদ্ধি করে না,সেই সাথে সাইটটি এসইও করে থাকে।
অনেক ফ্রী ও ক্রেডিট থিম আছে। এরমধ্যে ফ্রী হোক
আর কেনাই হোক, যেটা পছন্দ হবে,সেইটাই সেট করতে পারেন।
তবে কেনা থিম বা টেমপ্লেটে সাইটটি মনিটাইজেশন সুবিধা পাওয়া যায় বা তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়া যায়।
মোবাইলদিয়ে ব্লগটেমপ্লেট কাস্টমাইজ করবেন বা আপলোোড করবেন যেভাবে।
ফ্রী থিম প্রিমিয়াম অনেক ভালো থিম পাওয়া যায়।
টেমপ্লেট কাস্টমাইজঃ-
মোবাইলদিয়ে ব্লগটেমপ্লেট কাস্টমাইজ করবেন, এজন্য আমরা চলে যাবো ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে আনজিপ করা থিমটি দেখবো কোন ফোল্ডারে আছে।
ফাইলটি জিপ অবস্থায় ডাউনলোড করে নিয়ে ঐটাকে রার এ্যাপ দিয়ে আনজিপ করে নিতে হবে।
জিপ ফাইলকে আনজিপ করা শিখতে বা জানতে এখানে ক্লিক করুন।
নিচের ছবির মতো।
এরপর ব্যাক করে এসে ব্লগে login করে ড্যাসবোর্ডে ঢুকবে।
নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
ওখানে নিচের দিকে লাল গোল মার্ক করা স্থান Theme অপশনে ক্লিক করবো।
ক্লিক করার পর যে ইন্টারফেস ওখানে উপরে ডানদিকে নিচের ছবিতে তীর চিহ্নিত স্থান Backup/Restrore অপশনে এ ক্লিক করবো।
তারপর যে ইন্টারফেস সেখানে Choose file এ ক্লিক করবো।
তখন আমাদের নিয়ে যাবে ফোনের ফাইল ম্যানেজারের ফোল্ডারে, সেখানে দেখে রাখছিলাম যে ফোল্ডারটিতে minimal theme.xml ফাইলটির উপর ক্লিক করবো।
এখানে বলে রাখি আনজিপ করা ফাইলটিই শুধু আপলোড হবে, জিপ ফাইলটি হবে না।
ফাইলটির উপর ক্লিক করার পর যে ইন্টারফেস আসবে, উপরের ছবিতে লাল মার্ক করা স্থানটি লাল বাটন upload -এ ক্লিক করবো।
তাহলে হয়ে গেল থিম বা টেমপ্লেট আপলোড এবং ওয়েবসাটের সঙ্গে থিমটি সেট হয়ে গেল।
নিচের ছবিতে লক্ষ্য করুন থিমটি সেট হয়েছে এবং অনেক সুন্দর দেখাচ্ছে আগের তুলনায়।
ছবির বর্ণনা
| ছবি সংগ্রহ | ফোন ক্যামেরা |
|---|---|
| ফোনের নাম ও মডেল | সিম্ফনি আই ১০ |
| ক্যামেরা রেজুলেশন | ৮ মেগাপিক্সেল |
| ফটোগ্রাফার | lebutechnosteem |
| লোকেশন | বাংলাদেশ |
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ
ধন্যবাদান্তে