04/07/2026 মার্কেটে গিয়ে সাপ্তাহিক বাজার করলাম।
প্রবাস জীবনে আমরা প্রতিনিয়ত বাজার করতে পারি না তার একটি কারণ হলো বার ঘন্টা ডিউটি করতে হয় তারপর বাসায় এসে আমরা নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করি আর এই কারণেই সপ্তাহে একদিন বাজার করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখি মাছ মাংস আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সবগুলো আমরা একসাথেই বাজার করে থাকি মালয়েশিয়ার সবচেয়ে বড় মার্কেট থেকেই বেশি অংশ বাজার করে থাকি।
মার্কেটে বাজার করতে যাওয়ার সুবিধা হল এক জায়গা থেকেই আমরা সমস্ত পণ্য কিনতে পারি যেমন রান্নার কাঁচা সবজি থেকে শুরু করে মাছ-মাংস সংসারের অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো কিনতে পারি।
বড় মার্কেট থেকে বাজার করলে খরচে অনেক কম হয় কেননা এখানে জিনিসের দাম অনেক কমে পাওয়া যায় তবে আমি আজকে কোন জিনিসের দাম উল্লেখ করব না শুধুমাত্র আপনাদের কাছে তুলে ধরব বাজার করার সুবিধা এবং অসুবিধা গুলো।
বড় মার্কেট থেকে বাজার করে যেমন সুবিধা, ঠিক তেমনি কিছু অসুবিধা রয়েছে যেমন আমাদের বাসা থেকে মার্কেট অনেক দূরে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে আমিও আমার আরেকটা মামা দুজন একসাথে একটি মোটরসাইকেল করে তারপর বাজার করে বাসায় নিয়ে আসে।
আবার মাঝে মাঝে আমরা সাইকেলে গিয়ে বাজার করে তারপর বাসায় ফিরি প্রতি সপ্তাহের মতো আজও আমার মামা আর আমি দুজন একসাথে বাজার করে তারপর ব্যাগের ভিতর ভোরে আমরা বাসায় এসেছি। বাসায় আসতে আমাদের প্রিয় ২০ মিনিট মতো সময় লাগছে।
বাসায় এসে সেগুলো আবার ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখা এবং অন্যান্য কাজগুলো করে তারপর একটু ফ্রি হয়েছি যাইহোক সাপ্তাহিক বাজার সম্পর্কে আপনাদের কিছু ধারনা দিতে পেরে আমার ভালো লাগছে আমাদের জীবন সম্পর্কে এবং আমাদের প্রবাসের কেমন কাটে সেটা আমি অনেক সময় আপনাদের কাছে শেয়ার করছি।
আমার ফোনের ক্যামেরা দিয়ে সবগুলো ছবি উঠানো হয়েছে কেমন হয়েছে এই আর্টিকেলটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় করি আল্লাহ সবার মঙ্গল করুন।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!
Curated by: @kouba01
Thank you so much for supporting me.
খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন সাপ্তাহিক বাজার করার কিছু মুহূর্ত। আপনি কিন্তু ঠিক কথাই বলেছেন বড় মার্কেটগুলোতে বাজার করেন অনেক সুবিধা রয়েছে কারণ সেখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। মাছ মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি এবং অন্যান্য শুকনো বাজার।
এতে করে সময় বাঁচে এবং অন্য জায়গায় ঘুরে দেখতে হয় না, যেহেতু আমি এখন মাঝেমধ্যেই বাজার করি তাই কিছুটা হলেও বাজার করার যে পরিমাণে কষ্ট বা ঝামেলা যেটাই বলেন তা বুঝতে পারি সেক্ষেত্রে এরকম ধরনের বড় মার্কেট গুলো তে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পর আপনার কমেন্ট পড়তে পেরে বেশ ভালো লাগছে। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে তাই খুব বেশি ঝামেলা মনে হয় না খেতে হলে অবশ্যই বাজার করতে হবে।