ফুলের সৌন্দর্য এবং ফটোগ্রাফি || তারিখ: ১০-০৩-২২ || club5050

in Steemit-Garden4 years ago

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু । আজকের আরও একটি নতুন ব্লগে কমিউনিটির সকল সদস্যবৃন্দ এবং কমিউনিটির সকল প্রশাসনিক টিম কে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন । বিশেষভাবে ধন্যবাদ জানাই কমিউনিটির এডমিন মহোদয়কে । কারণ দীর্ঘ সময় ধরে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করে আসছে এই কমিউনিটি । আজকের ব্লগ প্রকৃতির সৌন্দর্য বর্ধনকৃত ফুল নিয়ে । যদিও আমি এই ফুলের নাম জানিনা তারপরও আজকে আমি এই ফুল নিয়ে নতুন ব্লগ লিখতে শুরু করেছি আশাকরি আপনারা মনোযোগ সহকারে আমারে ব্লগ টি দেখবেন এবং পড়বেন।

130C7871-2FC2-44A9-B9EA-8A8A2269A0F9.jpeg

ফুল যেমন ভালোবাসার প্রতীক ,তেমনি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। ফুল যেখানেই ফুটক না কেন, ফুলের সৌন্দর্য সকলকেই ফুলের কাছে টানে । যেমন আজকে আমি যে ফুল নিয়ে ফটোগ্রাফি করেছি বা আমি যে ফুল আপনাদের মাঝে তুলে ধরেছি আজকের নতুন ব্লগ লেখার জন্য এই ফুলটি হঠাৎ করে আমার চোখে পড়ে রাস্তার পাশে, আমি এই ফুলের সৌন্দর্য দেখে নিজেই ছুটে গেছি কিছু ছবি তোলার জন্য অর্থাৎ আপনাদের মাঝে ফটোগ্রাফি তুলে ধরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্য এই ফুলের আমার মনে হয় যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে ফুলের । আমিও তার ব্যতিক্রম নয় এই ফল দেখামাত্রই আমি ছুটে গেছি ফটোগ্রাফি করার জন্য কারণ প্রথম দেখাতেই আমার মন মুগ্ধ করেছে এই ফুলের সৌন্দর্য ।

B1D354C3-E241-4825-B204-DFD46E54B3EF.jpeg

আমি জানিনা আপনাদের এই ফল কেমন লেগেছে দেখতে তবে আমি আশায় থাকবো আপনাদের মন্তব্যের ফুলগুলো দেখতে কেমন লাগছে আপনাদের । আমার বিশ্বাস এই ফুলের ফটোগ্রাফি গুলো অর্থাৎ ফুলের সৌন্দর্য আপনাদের মন মুগ্ধ করবে । ফুল হলো প্রাকৃতিক জিনিস আর প্রকৃতির সব জিনিস এ সুন্দর, তারমধ্যে ফুল হলো অন্যতম। যদিও আমি এই ফুলের সঠিক নাম জানিনা তবে আমার মনে হয় যেহেতু এটা গার্ডেনিং কমিউনিটি অর্থাৎ এই কমিউনিটির অনেক ইউজার ফুল নিয়ে পোস্ট করেন, তাই আমি ধারণা করছি এই কমিউনিটির কেউ না কেউ হয়তো এই ফুলের সঠিক নাম জানেন। আমাদের মধ্যে যদি কেউ এই ফুলের সঠিক নাম জানেন তবে আমাকে কমেন্ট করে জানাবেন এতে করে আমি নতুন একটি ফুলের নাম জানতে পারবো।

5F37017F-1025-4B26-A621-6A5C4C561EAD.jpeg

এই ফুলের ফটোগ্রাফি গুলো রাত্রে করা হয়েছে যার কারণে অতটা বেশি সুন্দর করে ফুটিয়ে তুলতে হয়তো পারিনি । তার পরেও আমি বেশ কয়েকটি ফটোগ্রাফি করেছি আপনাদের জন্য নিচে আমার ফটোগ্রাফি গুলো তুলে ধরলাম। এবং আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম ফুলগুলোর সম্পর্কে।

1BA106F8-3779-43F8-BB00-F102732D7251.jpeg

C4CE0470-F81E-44DF-8E3B-E5EBC41D3911.jpeg

0F60454C-1AAF-47F3-BBB1-199631C419AB.jpeg

এই ছিল আজকের ব্লগ ,আজকের ব্লগ টি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ সকলে সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন ,আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64959.81
ETH 1889.66
USDT 1.00
SBD 0.38