বিভিন্ন জাতের গাঁদা ফুল এবং গাঁদা ফুলের ফটোগ্রাফ || Club5050

in Steemit-Garden4 years ago

~বিসমিল্লাহির রহমানির রহিম~

আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। ব্লগের শুরুতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন । বিশেষভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির মডেরেটর এবং এডমিন প্যানেলকে যাদের অক্লান্ত পরিশ্রমে এই কমিউনিটি সুন্দর ভাবে পরিচালিত হয় । আজকের ব্লগ গাঁদা ফুল নিয়ে ,গাঁদা ফুলের বেশ কয়েক ধরনের জাত নিয়ে। এবং বেশ কয়েক ধরনের গাঁদা ফুলের ফটোগ্রাফি নিয়ে । প্রথমে কয়েকটি ফটোগ্রাফি আপনাদের মাধ্যমে উপস্থাপন করেছি গাঁদা ফুলের। এখানে প্রায় তিন ধরনের গাধা ফুল রয়েছে এর মধ্যে কোন জাত বা কোন ধরনের ফুলটি আপনাদের বেশি পছন্দ হয়েছে তা অবশ্যই মন্তব্য করে আমাকে জানাবেন ,এতে আমি আরো বেশি উৎসাহিত হই পরবর্তী ব্লগ লেখার জন্য।

BEFE7874-67F9-4606-8D9A-6C62E4C02684.jpeg

গাঁদা ফুল আমার দেশের মাটিতে অর্থাৎ যেকোন মাটিতেই ভালো জন্মে থাকে । শুধুমাত্র নিয়ম করে দুবেলা পরিচর্যা করলে আরো ভালো এবং সুন্দর ও বড় বড় ফুল পাওয়া যায়, আপনারা পিকচার এর মাধ্যমে দেখতে পাচ্ছেন ফুলের সৌন্দর্য এবং ফুলের কালার গুলো কত সুন্দর হয়ে থাকে ,গাঁদা ফুল অনেক জনেরই বেশ পছন্দের একটি ফুল। ফুল ভালবাসেনা এমন মানুষ পৃথিবীতে খুব কম রয়েছে ,কারণ ফুল হল ভালবাসার প্রতিক আর ফুলের সৌন্দর্য প্রত্যেকটি মানুষের মনকে ভালো করতে পারে। মানুষ সবচেয়ে দ্রুত মুগ্ধ হয় ফুলের সৌন্দর্য দেখে এটা আমার বিশ্বাস । প্রকৃতি বা প্রাকৃতিক নিয়মে অনেক ফলে জন্মায় কিন্তু প্রকৃতিকে সৌন্দর্য করে সাজিয়ে তোলে এই ফুল । প্রকৃতির সৌন্দর্য্য র উদাহরণ হচ্ছে ফুল ,তাই ফুল অপছন্দ করার মতো কিছু নেই।

DAF8816C-6F85-4B41-A938-4E5126BEF95F.jpeg

এই গাঁদাফুল বছরের বারোমাসি পাওয়া যায় । এই ফুলের সৌন্দর্য এবং গাছের বর্ধন পরিচর্চার উপরে নির্ভর করে ,আপনি যেভাবে পরিচর্চা করবেন আপনি তার ফুল তেমনি পাবেন ,আপনারা দেখতে পাচ্ছেন আমার তোলা ফুলের কালার গুলো কত সুন্দর লাগছে যা মনকে মন মুগ্ধ করতে যথেষ্ট। গাঁদা ফুলের কালার কম্বিনেশন অনেক সুন্দর আমরা গাঁদা ফুল বলতে শুধুমাত্র হলুদ ধরনের এক জাত চিনতাম কিন্তু প্রকৃতিতে বেশ কয়েক জাতের গাঁদা ফুল রয়েছে তার মধ্যে আমি তিন ধরনের ফুল আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

447B7F02-CC9D-4069-96DC-180C627E4750.jpeg

একটি জাত হল শুধুমাত্র হলুদ রংয়ের এবং বড় বড় ভুল হয়ে থাকে এটি শুধুমাত্র হলুদ কালারের হয়ে থাকে। আর একটি জাত হলো হলুদের মাঝে রক্তের মতো লাল গাঢ় রঙের একটি কালার যা ফুলের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় হলুদের মাঝে লাল যেন সুন্দর একটি কম্বিনেশন এ ফুলের সৌন্দর্য আমার মন ভালো করার জন্য যথেষ্ট। এই ফুলের বেশ কিছু ছবি বা ফটোগ্রাফি নিচে দেওয়া হয়েছে তা অবশ্যই আপনারা দেখবেন এবং মন্তব্য করে জানাবেন কেমন লেগেছে আজকের গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো ।

250619D5-6033-4FDD-91EC-B5CE58C86ED5.jpeg

2788E9D5-9C14-4DEE-99FC-E5C62BDB920B.jpeg

91C30C02-939C-4143-9755-A34DF636D4C9.jpeg

AAFB382E-BA0B-4BEC-B086-438FBEA0DF28.jpeg

ABC977E0-C93C-413C-8BB2-CBC07270FCE6.jpeg

আজকে পোস্টটি এখানেই শেষ করছি ,দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন । সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি ,আল্লাহ হাফেজ।

Sort:  
 4 years ago 

Thanks for your beautiful post and photos!
#club5050

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64784.50
ETH 1877.78
USDT 1.00
SBD 0.38