মিথ্যে কে আশ্রয় করে বেশিদূর পথ পেরোনো যায় না।

in Helpage India5 years ago

IMG_20210510_095714.jpg

বন্ধুরা,
আবার চলে আসলাম আপনাদের মাঝে। কেমন আছেন সবাই এই কমিউনিটি তে? মাঝে মধ্যে লেখার বিষয় মতামত পোষণ করা ছাড়াও একটু আধটু নিজেদের সম্পর্কও জেনে নিতে ভালো লাগে।
আপনারা কি মনে করেন?

যাক আজ ও আপনাদের মাঝে এসেছি জীবনের কিছু অভিজ্ঞতা ভাগ করে নিতে।
আমি জানিনা কতজন এর মনে আছে তবে ভালোবাসা নিয়ে এর আগে একটি পোস্ট আমি লিখেছিলাম।

আজ অনেকদিন পর আবার সেই বিষয় কথা বলতেই আপনাদের মাঝে আসা।
আমার ব্যাক্তিগত মতামত হলো, ভালোবাসা জীবনের যেকোনো সময়, যেকোনো মুহূর্তে ,যেকোনো কারোর সাথেই হতে পারে।

এর জন্য কোনো নির্দিষ্ট লগ্ন বা দিন ক্ষন নির্ধারিত করা থাকে না বা এটা কখন জীবনে আসবে কেউ হলফ করে বলতে ও পরে না।
আজকাল বহু মানুষ আছে যারা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।

সত্যি বলতে কিয়দাংশে তাকে আমি খারাপ বলছি না, কারণ এটা সেই মানুষগুলোই ভালো বলতে পারবেন যারা এর মধ্যে দিয়ে গেছেন বা যাচ্ছেন।

তবে কিছু ব্যাপারে আমার বেশ আপত্তি আছে।

এক - যদি সেই সম্পর্কটা মিথ্যের আশ্রয় নিয়ে তৈরি করা হয়।

দ্বিতীয় - যদি সেটা স্বীকার করবার ক্ষমতা না থাকে।

দেখুন এমনটা হতেই পারে একটা মানুষের সাথে থাকতে থাকতে হটাৎ করে কারোর মধ্যে কিছু ভালো লেগে যাওয়া, হয়তো কোনো একটা অসম্পূর্ণতা কে সম্পূর্ণ করবার জন্য এই ধরনের সম্পর্ক তৈরি হয়।

IMG_20210511_015746.jpg

সবার জীবনটা নিজের মতো করে বাঁচার অধিকার আছে, শুধু শর্ত একটাই তার জন্য অন্য সম্পর্কগুলো যেনো ক্ষতিগ্রস্থ না হয়।

একসাথে হয়তো একাধিক জনকে কেউ কেউ ভালোবাসতে পারে, কিন্তু তার মানে এই নয় সেটা শুধু নিজের entertainment এর জন্য বেছে নেওয়া।
ভালোবাসা টা আসলে অনেক গভীর শব্দ, সঠিক মূল্যায়ন সবাই করতে পারে না।
ভালোবাসা অনেক সময় ত্যাগের নাম, সবসময় ভালোবাসার মানুষকে ঘিরেই বাঁচা যায় বা বাঁচতে হবে এমন নয়।
যদি দুপক্ষের সম্মতি সমান ভাবে না থাকে সেখানে ভালোবাসা সল্পায়ু হয়।
তাই প্রতিদান ভুলে গিয়ে, নিজের মতো করে ভালোবাসার পথ খুঁজে নেওয়াই শ্রেয়।

এটা আমার নিতান্তই নিজস্ব মতামত, আমার সাথে সবার মত মিলবে সেটা একদম ই বলছি না।
শুধু যেটা বলতে চাই, কারোর জন্যই নিজেকে কষ্ট বা দুঃখ দেবার পক্ষে আমি নই।

আজ এখানেই আমার কথার ইতি টানলাম। ভালো থাকবেন এবং ভালো রাখবেন কাছের মানুষদের।
হারিয়ে যাবার পর মায়া করে লাভ নেই।

IMG_20210507_000033.jpg

Sort:  
 5 years ago 

ভালো লিখেছেন। সহমত পোষণ করছি ।

 5 years ago 

ধন্যবাদ সহমত পোষণ করবার জন্য @shuvo35

 5 years ago 

Mitha somporko gula kub besi teksoi hoi nah... Akta somoy giye nosto hoye jai. Dhonnobad valo akta bisoy niye likhesen.

 5 years ago 

একদম সঠিক কথা বলেছেন @hiramoni একটা মিত্যেকে ঢাকতে হাজার টা মিথ্যে আরো যোগ করতে হয়।

 5 years ago 

@sonu98 সত্যি কথা লিখেছেন,জীবন আসলে তার নিজস্ব গতিপথে চলে।বাকি সমস্ত কিছু মানিয়ে নেওয়ার দায়িত্ব মানুষেরই।

 5 years ago 

মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়াটা সম্পূর্নই নির্ভর করে নিজের নিজের মানসিকতার উপরে এবং পরিস্থিতির উপরে। @sampabiswas

 5 years ago 

well thought writing

 5 years ago 

Thank you for stopping by 😊 @lother68

 5 years ago 

খুব ভালো লিখেছেন।

 5 years ago 

ধন্যবাদ @piudey আমার লেখা ভালো লাগার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62952.14
ETH 1665.57
USDT 1.00
SBD 0.42