যারা মানুষকে হাসায়, তাদের নিজেদের জীবন আসলে শূন্যতায় ভরা।
প্রিয় বন্ধুরা,
আপনারা ভাবছেন কে মানুষটার আগের লেখা হাস্যরস এ ভরা আজ কেনো সে এই কথা বলছে।
আসলে বিষয়টা শুধু আমার ক্ষেত্রেই নয় এই পৃথিবীর বেশিরভাগ মানুষ এর ক্ষেত্রেই প্রযোজ্য।
আপনারা সবাই চার্লি চ্যাপলিনের নাম নিশ্চই শুনেছেন, অনেকে তার অনেক ছবিও দেখেছেন।
ছবি দেখতে দেখতে নিজের হাসির উপরে অনেকসম়ই কন্ট্রোল করতে পারেন নি।
আমিও তার একনিষ্ঠ ভক্ত। সেই চার্লি চ্যাপলিন কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কি ভাবে মানুষকে এত হাসতে পারেন? তার নিজের জীবনে কি কোনো দুঃখ নেই?
উত্তরে চার্লি চ্যাপলিন বলেছিলেন, "আমার জীবন অনেক সমস্যায় ভরা কিন্তু আমি আমার ঠোঁটে দের সেটা জানতে দি না।"
বাস্তব জীবনে আমাদের চারপাশে এমন মানুষের ভিড় বেশি যারা নিজেদের হাঁসির আড়ালে অনেক কষ্ট লুকিয়ে বাঁচে।
জীবনের রঙ্গমঞ্চে অভিনয় করে চলেছে প্রতিনিয়ত ভালো থাকার।
অভিনয় শেখার জন্য কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না , বাস্তব জীবন আঘাত প্রত্যাঘাত দিয়ে অভিনয় শিখিয়ে নেয়।
কাজেই যারা মানুষকে হাসায়, তাদের নিজেদের জীবন আসলে শূন্যতায় ভরা।
এটাই খুব বড়ো রুঢ় বাস্তব।
আজ বিদায় নিলাম, আমার অন্য অনুভূতি ভাগ করে নিতে চলে আসবো আপনাদের মাঝে। ভালো থাকবেন সবাই। নিজেকে খুশি রাখার চেষ্টা করুন অন্যকে খুশি করার প্রতিযোগিতায় সামিল না হয়ে।
@pulook সত্যি বলেছেন হাসির আড়ালে দুঃখ লুকিয়ে রাখার ক্ষমতা, কিছু মানুষ বোধহয় আপনা আপনি শিখে যায়। ভালো থাকবেন।
aita akdom sotti kotha .vison darun bolesen. i appreciate this .
i appreciated. Thanks for share your motivational experience.