বৃষ্টির দিনে নতুন পদ্ধতির চিকেন রোষ্ট

in Helpage India5 years ago (edited)

IMG20210525140255.jpg
বন্ধুরা,
আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পরছে।
সেটা দেখে মনে মনে একটু আনন্দতো হলোই
কারন প্রতি দিনেরএই প্যাচ প্যাচে গরমের থেকে একটু রক্ষা পাওয়া গেল।
এই বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুন ভাজা খেতে দারুন লাগে।
কিন্তু আমার বাড়িতে সেটা সবাই ভালোবাসে না।
তাই নিজের মনকে বুঝিয়ে নিলাম আজ থাক অন্য কোন দিন খাওয়া যাবে ।
সেই সময় মেয়ে বলে উঠলো মা আজকে চিকেন খাব।
আমি ভাবলাম সেটাতো আমার ও পছন্দের খাবার। তাহলে একটু নতুন ভাবে বানানো যাক।
তাই নতুন পদ্ধতিতে চিকেন রোষ্ট বানালাম।তাহলে চলুন যেনে নেওয়া যাক কি ভাবে এটি তৈরি করলাম।

IMG20210519085534.jpg

উপকরনঃ-

১)চিকেন=১কেজি
২)পেয়াজ=২টো বড় সাইজের(ঝিরি করে কুচানো)।
৩)আদাবাটা=২চা চামচ
৪)রসুনবাটা=২চা চামচ
৫)নুন=স্বাদ মত
৬)টমেটো=১টা বড় সাইজের(ছোট করে কাটা)
৭)কাঁচালঙ্কা=৪টে।
৮)এলাচ=৩টে
৯)লবঙ্গ=৪টে
১০)দাড়চিনি=২টো
১১)চিনি=স্বাদমত
১২)সরষেরতেল=পরিমানমত

IMG20210502102109.jpg

পদ্ধতিঃ-

১)প্রথমে কড়াইটা মাঝারি আঁচে গ্যাসে বসিয়ে দিন।
২)কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে অল্প তেল দিয়ে দিন।

৩)তেল গরম হলে তার মধ্যে কুঁচানো পিয়াজ,আদা ,রসুনি ও গোটাগরমশলা গুলো এক এক করে দিয়ে হালকা ভেজে নিয়ে একটি পাত্রে নামিয়ে রাখুন।

৪)মশলাটা ঠাণ্ডা হলে এক এক করে মিক্সিতে পেষ্ট করে নিন।
৫)এবার কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে গোটা গরমশলা সম্বার দিন।

৬)তারপর একে একে পিয়াজ বাটা, আদাবাটা, রসুনবাটা,কাঁচালঙ্কা, টমেটো গুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিন।

IMG20210525131137.jpg

৭)এরপর তারমধ্যে নুন, লঙ্কার গুরো, চিনি দিয়ে শেটা ভালোকরে নেড়ে নিন।

৮)এবার চিকেন গুলো তার মধ্যে দিয়ে ১০ মিনিট ভালো করে কষাতে হবে।

IMG20210525131256.jpg

৯)এবার চিকেনটা ভালো করে কষে গেলে। তারমধ্যে পরিমান মত গরম জল দিয়ে দিন। তারপর সেটা ১০মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।

IMG20210525133206.jpg

১০)১০মিনিট বাদে ঢাকনাটা তুলে সেটা একটি পাত্রে নামিয়ে পরিবেশন করুন।

এটি সাধারণত ভাতের সাথে খেতে ভালো লাগে।
আজ এখানেই শেষ করলাম কাল আবার ফিরে আসবো নতুন কোন ভাবনা নিয়ে।
ভালো থাকবেন সবাই। সুস্থ থাকবেন ।
আপন জোনের খেয়াল রাখবেন।
নমস্কার। 🙏

Sort:  
 5 years ago 

@piudey ভালো লাগলো নতুন পদ্ধতির রান্নাটা দেখে। এরপর একদিন আমিও বাড়িতে তৈরি করবো।অনেক ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন।

 5 years ago 

আহা জিভে জল এসে গেছে ।কবে খাবো বলেন তো 😋

 5 years ago 

এইবার হবে একই ভাবে। খুব শীঘ্রই রান্না করবো। ধন্যবাদ আপু।

 5 years ago 

আমি রান্নার ঝামেলায় যাবো না, সেদে সেদে নিমন্ত্রিত হতে চাইছি, সত্যি বলতে নন ভেজ খাবার নিজে রান্না করে তেমন আমেজ করে খাওয়া যায় না, যেটা অন্য কেউ করে দিলে সম্ভব। কবে আসবো দয়া করে জানাবেন @piudey 🙏

 5 years ago 

নিমন্ত্রন রইলো।সময় করে চলে আসবেন।

 5 years ago 

বলছি ম্যাডাম @piudey শুধু কি ছবি দেখেই কাটাবো, না মানে আমিও কলকাতার বাসিন্দা, বাঙালি তো তাই খাবার দেখলেই নোলা পড়ে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.082
BTC 62815.51
ETH 1636.46
USDT 1.00
SBD 0.41