achievement1:- স্টিমিট প্ল্যাটফর্মে আমার পরিচয়।
Hello Everyone,
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই ? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টিমিটে যোগ দিয়ে অনেক ভালো লাগছে। তাই প্রথমে আপনাদের সাথে পরিচিতি পাওয়ার জন্য আমি আজকের পোস্টে নিজের সম্পর্কে আপনাদের কাছে বলবো।
আমি মোঃ আবু হানিফ রবিন
পিতাঃ মোঃ বিল্লাল হোসেন
মাতাঃ আনোয়ারা বেগম
গ্রামঃ হীরাপুর, উপজেলাঃ চাটখিল, জেলাঃ নোয়াখালী।
ছোটবেলা থেকেই আমার পুরো পরিবারসহ ঢাকায় বসবাস করতাম। তো সেখান থেকেই আমার পি.এস.সি কমপ্লিট করি । তারপর মতিঝিল মডেল হাই স্কুল থেকে জে.এস.সি কমপ্লিট করি। ৯ম শ্রেণিতে পড়াকালীন সময় পারিবারিক সমস্যার কারণে আমরা সবাই গ্রামে চলে আসি। আর গ্রামের হীরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাশ করি । পড়ালেখায় ভালো ছিলাম কিন্তু বাড়িতে এসে দুস্টামি করার যে অপরাধ সেটা বেশি বেশি করতাম। তারপর আর কি আব্বু আম্মু আবার আমাকে ঢাকায় পাঠিয়ে দিলেন কলেজে পড়ার জন্য সাথে আব্বু। তিনি তার কাজে আর আমি লেখাপড়া । আমি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করার পর। ভর্তি হলাম মেডিকেল এ বাবার সার্মথ্য কম থাকায় ১ বছর পর আবার জেনেরেলে ভর্তি হলাম তেজগাও কলেজে বি.এস.সি কোর্সে। এখন ৪র্থ বর্ষের ছাত্র থাকার কথা। কিন্তু ৩য় বর্ষ ফাইনাল এক্সাম দেওয়া হয়নি । এর আগেই পরিবারের দায়িত্ব নিয়ে ফেললাম । আমি আমার বাবার একমাত্র ছেলে উয়িথ থ্রী সিসটারস।
আমি এখন একজন ব্যবসায়ী মানুষ । পরিবারে মধ্যে বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে । ছোট বোন থাকে মাদ্রাসায় । মা আর বাবা আছে শুধু ঘরে আর মা হলেন অসুস্থ রোগী তাই মাকে দেখাশুনার জন্য পছন্দের মানুষটিকে বিয়ে করে ফেললাম । তো এখন বাড়িতেই আছি নিজের ব্যবসা নিয়ে । আমার আমাদের বাজারে একটা কম্পিউটার দোকান আছে। যেখানে সকল ধরনের সরকারি- বেসরকারি অনলাইন ভিত্তিক কাজগুলা করা হয়। চাকরীর আবেদন , আইডি কার্ডের যাবতীয় সকল আবেদন - সংশোধন বা নতুন নিবন্ধন, এছাড়া জন্ম নিবন্ধন/সনদ, আর পাসপোর্টের এর যাবতীয় আবেদন। এর পাশাপাশি বিমানের টিকেট অনলাইনে বুকিং দিয়ে থাকি । ফটোকপি , কম্পোজ , ছবি থেকে ছবি এগুলা অন্যতম । পাশাপাশি আমার দোকানে ভুমি সংক্রান্ত অনলাইন ভিত্তিক সকল কাজ করা যায়। এগুলোর পাশাপাশি দোকানে আছে হরেক রকমের জুতা - বাচ্চা , পুরুষ/মহিলা , বয়স্কদের , আর মোবাইলের চার্জার, হেডফোনসহ যাবতীয় মোবাইল আইটেম।
এছাড়া নিজের দুইটা পুকুর আছে যেখানে আমি মাছ চাষ করি। মূলত যেহেতু বাড়িতে আছি সেহেতু বিভিন্ন দিক নিয়েই নিজের জীবনে ব্যস্ত।
বর্তমানে এইভাবে নিজের জীবনকে গুছিয়ে নিয়েছি । আর সামনে ভালো জীবন পাওয়ার আশায় চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এই প্লাটফর্মে এইটা আমার প্রথম পোস্ট যদি জানা-আজানায় কোন ভুল ভ্রান্তি করে ফেলি ছোট ভাই/বন্ধু হিসেবে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এখানে আমি স্বেচ্ছায় কাজ করার জন্য এসেছি ইনশাল্লাহ দীর্ঘদিন আপনাদের মাঝে থেকে কাজ করে যাবো ।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের মাঝে আসবো নতুন কোন আলোচনা নিয়ে নতুন কোন মজার ঘটনা নিয়ে সেই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ।
আমি এখানে আসছি আমার পরিচিত @rubina203 আপুর মাধ্যমে ।
আমার ফেসবুক আইডি । সবাই পাশে থাকবেন ।
https://www.facebook.com/Afnu.me
প্রিয় ছোট ভাই এই প্লাটফর্মে তোমাকে আমন্ত্রণ জানিয়ে বেশ ভালই লাগছে! আশা করছি তুমি ভবিষ্যতে এ প্লাটফর্ম কাজ করে অনেক বেশি খুশি হবে। সঠিকভাবে কাজ করো,, এই প্লাটফর্ম দীর্ঘ সময় ধরে রাখতে পারো তুমি সেই কামনাটাই করছে।
তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল!
ধন্যবাদ আপনাকে আপু । ।
Greetings,
Welcome to the steemit platform.Thank you for completing the Achievement-1 task. Hope you feel comfortable and enjoyable sharing here. Please continue to the Achievement 2 task. Here I will send the guide:
rate 3
Feel free to contact me if you need any help.
Thank You
Ripon
This post has been upvoted through Steemcurator09.
Team Newcomer- Curation Guidelines for June 2023
Curated by - @msharif
Thank you for publishing your post a warm welcome from @crowd1, thank you for your delightful and lovely article, you have good writing skills✍️. Join our vibrant steemit community for engaging discussions, valuable insights, and exciting contests! Connect with fellow steemians and unlock endless possibilities. Let's grow together! JoinOurCommunityCrowd1

Crowd1 booster community
Happy writing and good fortune🤝