বাড়িতে তৈরী চিকেন ফ্রাই ★★★

IMG-20210531-WA0005.jpg

এই খাবারের নাম শুনলেই আমার মন চায় তখনি খেয়ে নেই। আমার খুবই পছন্দের একটি খাবার। আমার জানা মতে আমার মতো আপনারা অনেকেই এই খাবারটি খুব পছন্দ করেন। এতো মজার একটা খাবার যা পছন্দ না করে উপায় আছে। ছোট থেক বড় সবারি প্রায় দেখা যায় এই মজার খাবারটি অনেক পছন্দের।

তবে আমরা এই খাবারগুলা বেশির ভাগ সময় বাহিরে খেয়ে থাকি। যাতে আমাদের সাস্থ্য ঝুকি রয়েছে। বাহিরে এসব খাবার বার বার একেই তেলে ভাজা হয়, যা আমাদের শরিরের জন্য খুবই খারাপ। এসব খাবার বাহির থেকে খেলে আমাদের পেটে সমস্যা হতে পারে।যা আমাদের মোটেই কাম্য নয়। কারন কেউ চায়না প্রিয় খাবার খেয়ে অসুস্থ হতে। তাই বাহিরের খাবার আমাদের অল্প খাওয়া উচিত।
তাই বলে কি প্রিয় খাবার ছেড়ে দেয়া যায়? যায়নাতো, তাই আমরা যদি বাসায় বানিয়ে নেই তাহলে তা হবে আমাদের জন্য উপকারি, যাতে সাস্থ্য থাকেনা।

আমারতো বাসায় বানিয়ে খেতেই ভালো লাগে। মচমচে চিকেন ফ্রাই জিভে জল চলে আসে। এতটাই মজার হয় এই খাবার।

তাহলে সাস্থ্যঝুকি নিয়ে কেন আমরা বাহির থেকেই এই সব খাবার খাই। আমরাতো বাসাতেই বানিয়ে নিতে পারি। আমি সবসময় চেষ্টা করি এই সব খাবার বাসায় বানিয়ে নেয়ার। আর তা হয় অনেক মজার।

আমি আজ আপনাদের সাথে আমার এই মজাদার চিকেন ফ্রাইয়ের রেসেপিটা শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই রেসেপিটা আপনাদের অনেক ভালো লাগবে এবং বাসাতে বানাবেন, দেখবেন যে কতোটা মজা। আপনার আর বাহিরের থেকে কিনে খেতেই ইচ্ছে করবে না। তখন ভাববেন বাসাতে বানানো যখন এতোটা সহজ, তাহলে বাহিরের খাবার খাওয়া কি দরকার।

আমি বলে দিচ্ছি কি কি উপাদান লাগবে এবং কিভাবে আপনি এই খাবারটি খুব সহজে তৈরি করবেন।

উপাদানঃ যে যে উপাদান লাগবে
১। মুরগি আমি ১ কেজি মুরগি নিয়েছি। আমি যেমন ইচ্ছে সাইজ করে নিতে পারেন ছোট বড় করে।

IMG-20210531-WA0000.jpg

২। ২/৪ টেবিল চামচ পেয়াজ বাটা
৩। ১ টেবিল চামচ রসুন বাটা
৪। ১ টেবিল চামচ আদা বাটা
৫। জয়ফল ও জয়োত্রি আধা চা চামচ
৬। ধনিয়া ও জিরা ১ চা চামচ
৭। হলুদ গুড়া বা বাটা ১ চা চামচ
৮। মরিচ বাটা বা গুড়া ২ চা চামচ ( আপনি মরিচের পরিমাণ বারিয়ে কমিয়ে নিতে পারেন।
৯।টমেটো সস ৩ -৪ চামচ
১০। সয়া সস ৩ চা চামচ
১১। সিরকা বা ভিনিগার ২ চা চামচ
১২। পরিমান মতো লবন।
১৩। ভাজার জন্য সয়াবিন তেল
১৪। কর্ন ফ্লাওয়ার বা আটা,ময়দা ১ কাপ, মুরগির টুকরো গুলা মেখে ভাজার জন্য

প্রস্তুত প্রনালীঃ মাংসের টুকরো গুলো নিয়ে প্রথমে কাটা চামচ দিয়ে কেচে নিতে হবে, তারপর ছোট ছোট করে ফেরে নিতে হবে।
IMG-20210531-WA0009.jpg

এতে মসলা গুলা ভিতরে যাবে। তারপর মাংস নিয়ে তাতে সকল মসলা মেখতে হবে ভালো করে। তারপর একটা এয়ার টাইট বক্সে ভরে নর্মা ফ্রিজে রেখে দিন ১ ঘন্টা। তারপর ভাজার আগে বের করে নিন।

IMG-20210531-WA0001.jpg

IMG-20210531-WA0006.jpg

একটা আলাদা বাটিতে কর্নফ্লাওয়ার বা আটা নিয়ে তাতে কিছু লবন দিন। তারপর একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে দিন। তেল গরম হলে মাংসের টুকরো গুলো বানানো আটা লবনের মিশ্রনে মিশিয়ে গরম তেলে দিয়ে দিন।তারপর মিডিয়াম আচে ঢাকনা দিয়ে আস্তে আস্তে ভেজে নিন।প্যানের ঢাকনা একটা কটন বার বা কাগজ দিয়ে বন্ধ করে দিবেন। তারপর বেশ মচমচে করে ভিজে নিলেই হয়ে যাবে এই মজাদার রেসেপিটা।

IMG-20210531-WA0002.jpg

এবার আপনি আপনার ইচ্ছেমতো খাবারের সাথে পরিবেশন করতে পারে। নান,পরোটা অথবা শুধু ফ্রাই খেতে পারেন।বিভিন্নরকম সস ব্যবহার করতে পারেন।আমি ২ রকম সস নিজ হাতেই বানিয়ে নিয়েছি।
IMG-20210531-WA0007.jpg

আশা করি রেসেপিটা আপনাদের ভালো লেগেছে। এবং অবশ্যই ট্রাই করবেন বাসায়।

ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।


Sort:  

অনেক সুন্দর ছিল আপু

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.076
BTC 63575.31
ETH 1665.10
USDT 1.00
SBD 0.42