রঙিন একটি ফুলের বাগান অঙ্কন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
🤗হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি । আজকে আপনাদের সকলের মাঝে আমার অংকন করা চমৎকার একটি অংকন নিয়ে এসেছি।
ছবি অঙ্কন করতে আমার বেশ ভালো লাগে তাই আমি মাঝেমধ্যে ছবি অঙ্কন করে থাকি আমার অংকন করা ছবি আপনাদের সবার মাঝে তুলে ধরলে আপনাদের সবার সুন্দর সুন্দর মন্তব্য পেলে আমি আরো বেশি উৎসাহিত হয়। আমি বিভিন্ন রকমের ছবি অংকন করতে পছন্দ করি তাই আজকে চিন্তা করলাম সুন্দর একটি ফুল বাগান অঙ্কন করা যাক। ফুলবাগান এমনিতে অনেক ভালো লাগে কারণ একটি ফুল বাগানে নানান রকমের ফুল ফুটে যার কারণে ফুলবাগান দেখতে বেশি সুন্দর দেখায় ঠিক তেমনি যখন বিভিন্ন রঙের ফুল দিয়ে একটি ফুল বাগান অঙ্কন করা হয় এটিও দেখতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি চেষ্টা করেছি আপনাদের সবার মাঝে সুন্দর একটি ফুলবাগানের চিত্র অঙ্কন করে নিয়ে আসার।
প্রয়োজনীয় উপকরণ
১.সাদা কাগজ
২. পেন্সিল
৩. রাবার
৪. রং
ধাপ -১
ছবি অঙ্কন করার জন্য আমার যা যা প্রয়োজন সবকিছু প্রথমে সুন্দর করে বুঝিয়ে অঙ্কন করতে বসেছে।
ধাপ -২
এবার আমি যে পেজে ছবি অংকন করবো তার অর্ধেক অংশ হলুদ রং দিয়ে রং করে নিলাম।
ধাপ -৩
এবার আমি হলুদ রঙের উপরে হালকা লাল রং দিয়ে উপরের অংশকে গারো একটি রং দিয়ে দিলাম ও নিচের অংশ হলুদ রং রেখে দিলাম।
ধাপ -৪
এবার আমি পেজটির নিচের অংশ অন্য একটি রং দিয়ে রং করে নিলাম।
ধাপ -৫
এবার আমি হলুদ রঙের উপরের অংশে কালো রং দিয়ে দূরে অনেকগুলো জঙ্গল অঙ্কন করে দিলাম।
ধাপ -৬
এবার আমি রঙের এক পাশে অনেকগুলো ছোট ছোট গাছ অঙ্কন করে নিলাম।
ধাপ -৭
এখানে আমি কিছু গাছের ভিতরে একটি রং দিয়ে অনেকগুলো ফুল অঙ্কন করে দিলাম।
ধাপ -৮
এবার আমি বাড়ি আসবো না আরো বেশি রং দিয়ে অনেকগুলো ফুল অঙ্কন করে দিলাম।
ধাপ -৯
আমি যেই ফুলের বাগানটি অংকন করেছি তার পাশে আমি কালো রং দিয়ে কিছু বেড়া অঙ্কন করে দিলাম
শেষ ধাপ
সবার শেষে, ফুলের বাগানের উপরে আমি কালো রং দিয়ে ছোট ছোট কিছু পাখি অঙ্কন করে নিলাম।
আমার ফুলের বাগানটি অংকন করা হয়ে গেল আমি ফুলের বাগানটি অংকন করতে পেরে বেশ আনন্দিত আমি চেষ্টা করেছি সুন্দর একটি ফুলের বাগান তৈরি করার।
তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সকলের মাঝে আমার অংকন করা ছবির প্রতিটি ধাপ তুলে ধরলাম আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
Hi, Greetings, Good to see you Here:)