“আমার বানানো ঝাল মুড়ি”

in Steem For Bangladeshlast year

Bismillahir Rahmanir Rahim

Assalamu Alaikum wa Rahmatullah.

Hello Everyone
I am @nahar1
From #Bangladesh

আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি, এবং সুস্থ আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বানানো ঝাল মুড়ি রেসিপি। তো শুরু করা যাক আজকের ঝালমুড়ি রেসিপি।

IMG-20250418-WA0008.jpg

সর্বপ্রথম আমি কিছু কাঁচা মরিচ দুটো পিঁয়াজ এবং একটি রসুন নিলাম। তারপর রসুন আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিলাম। পেঁয়াজের খোসা ছাড়াতে গিয়ে আমার চোখ দিয়ে পানি পরলো টপটপে। আমার চোখ দিয়ে পানি পড়া দেখে আমার কাকি আমাকে হেল্প করলো। তারপর পেয়াজ দুটি মাঝখান দিয়ে কেটে এবং রসুন তাও ছিলিয়ে নিলাম একেকটা কোষ আলাদা করে দিলাম। ভালোভাবে ধুয়ে নিলাম যাতে কোন ময়লা না থাকে।

IMG_20250418_185347.jpg

তারপর সেগুলো হাতে বেটে হালকা হালকা করে সবগুলোই পিষে নিলাম। কাঁচা মরিচ এবং রসুন পেঁয়াজ সবগুলো একসাথে হাতে বাড়ার মাধ্যমে পিষে নিলাম।

IMG-20250418-WA0000.jpg

আদা আগে থেকে বাটা ছিল তাই আমার আর কষ্ট করতে হয়নি।

IMG-20250418-WA0010.jpg

তারপর আদা বাটা পেয়াজ বাটা কাঁচা মরিচ বাটা রসুন বাটা সবগুলো একসাথে করে নিলাম এবং মিক্স করে নিলাম।

IMG-20250418-WA0007.jpg

তারপর গ্যাসের চুলাটি অন করে নিলাম এবং তাতে করাই বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। গরম করাইতে স্বাভাবিক তেল দিয়ে দিলাম। আমি এখানে সোয়াবিন তেল ব্যবহার করেছি।

IMG-20250418-WA0006.jpg

গরম তেলের উপর ছেড়ে দিলাম আমার ওই সবগুলো মসলা বাটা। কিছুক্ষণ লাড়তে থাকলাম। তারপর হালকা পরিমাণে পানি দিয়ে।

IMG-20250418-WA0004.jpg

লবণ, মরিচের গুঁড়া, জিরা গুড়া, দিয়ে দিলাম স্বাভাবিক মত। এগুলো দিয়ে আবার কিছুক্ষণ লাড়তে থাকলাম।

IMG-20250418-WA0005.jpg

তারপরে মনে হলো আমি ম্যাজিক মসলা দেইনি এবার ওইটা ছিড়ে দিয়ে দিলাম।
তার কিছুক্ষণ পর ফাইনাল লুক।

IMG-20250418-WA0011.jpg

আমার এই মুরগির মসলা থেকে অসাধারণ গ্রান আসছিল। অনেকক্ষণ ভালোভাবে কষিয়েছি তারপরে তৈরি হয়েছে আমার এই সুস্বাদু ঝাল মুড়ির মসল্লা টি।

IMG-20250418-WA0013.jpg

মসলা তৈরি করার পর, আমি আলাদা একটি বাটিতে একটি পেঁয়াজ, তিনটি কাঁচা মরিচ, এবং দুটি ধন্যে পাতা নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর অন্য একটি শুকনো পাত্রে মুড়ি নিয়ে নিলাম।

IMG-20250418-WA0002.jpg

কুচি কুচি করে রাখা কাঁচা মরিচ, পেঁয়াজ, ধন্যে পাতা গুলো মুড়ির উপরে দিয়ে দিলাম।

IMG-20250418-WA0016.jpg

সব মসলা একসাথে দেবার পর যে রকমটা দেখা গেল আমার ঝাল মুড়ি।
কাকীর সাথে একসাথে বসে মুড়ি খাওয়ার আনন্দটা ছিল এক অন্য রকম। এভাবে কাকির সাহায্য নিয়ে এবং নিজের পরিশ্রম দিয়ে আমার বানানো ঝাল মুড়ির মসলা। এই প্রথম কাকির সাহায্য নিয়ে ঝাল মুড়ির মসলা বানালাম। ঝাল মুড়ি খাবার পর আমার মুখে এখনো ভরে আছে সুস্বাদু মুড়ির সাদ,টি। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন।

আমি যেহেতু নতুন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার কোন ভুল হলে ভুলটি ধরিয়ে দিবেন আমি পরবর্তীতে শুধরে নেবার চেষ্টা করব ইনশাল্লাহ।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য।

Allah Hafeez

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 62081.79
ETH 1631.74
USDT 1.00
SBD 0.40