HDD vs SSD কোনটি ব্যবহার করবেন কম্পিউটার এর জন্য?
HDD vs SSD কোনটি ব্যবহার করবেন কম্পিউটার এর জন্য?
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মাহাবুব। খুলনা থাকি। আমি CSE তে পড়াশুনা করেছি। তাই কম্পিউটার এবং আইটি সম্পর্কে নিজে থেকে কিছু লেখার চেষ্টা।
আজকে লিখবো কম্পিউটার এ হার্ডডিস্ক(HDD) অথবা SSD কোনটা ব্যবহার করলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে?
🟠 স্টোরেজ ডিভাইস আসলে কি? 🟠
হার্ডডিস্ক(HDD) এবং SSD এর কথা যদি বলতে যাই প্রথমেই মাথায় আসবে এগুলা কী? এবং কম্পিউটার এ কোনো ব্যবহার করা হয়? হার্ডডিস্ক(HDD) এবং SSD হলো এক ধরণের স্টোরেজ ডিভাইস। চলুন দেখা যাক স্টোরেজ ডিভাইস কী?
সহজভাবে বলতে গেলে স্টোরেজ ডিভাইস হলো এমন একটা হার্ডওয়্যার যা ডিজিটাল ডাটা সংরক্ষণ করা যায়। যেমন ছবি, ভিডিও, গান, ডকুমেন্ট, সফ্টওয়্যার ইত্যাদি ডাটা সংরক্ষণ করার জন্য স্টোরেজ ডিভাইস ব্যবহার করা হয়। স্টোরেজ ডিভাইস দুই ধরণের, প্রাইমারি স্টোরেজ ডিভাইস এবং সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
প্রাইমারি স্টোরেজ ডিভাইস হলো RAM । এই RAM খুবই দ্রুত কাজ করে ও কম্পিউটারের তথ্যগুলোকে সাময়িকভাবে ধরে রাখে ও সিস্টেম ইউনিট চালু থাকা অবস্থায় কম্পিউটারের চলমান সকল প্রোগ্রাম।
অন্যদিকে, সেকেন্ডারি স্টোরেজ হলো হার্ডডিস্ক(HDD) এবং SSD । যা দীর্ঘমেয়াদী তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়।
🟠 হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) কি? 🟠
হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) হলো একটা স্টোরেজ ডিভাইস। হার্ড ডিস্ক (HDD), হার্ডডিস্ক, হার্ডড্রাইভ বা ফিক্সডড্রাইভ হলো ডাটা সংরক্ষণের যন্ত্র যা তথ্য জমা এবং পরবর্তী সময়ে রিডজন্য ব্যবহৃত হয়। হার্ড ডিস্কে সমকেন্দ্রিক একাধিক চাকতি থাকে। একে প্লেট (Platter) বলে। এগুলো চৌম্বকীয় ধাতু দিয়ে আচ্ছাদিত থাকে।
🟠 সলিড স্টেট ড্রাইভ (SSD) কি? 🟠
SSD এর পূর্ণরূপ সলিড স্টেট ড্রাইভ। SSD একই রকম ভাবে হার্ডডিস্কড্রাইভের মতো কম্পিউটারে ডাটা গুলিকে স্টোর করে রাখে। SSD মূলত কম্পিউটারের একধরনের ফ্ল্যাশস্টোরেজ ব্যবস্থা। যার মূল কাজ হল তথ্য সংরক্ষণ করে রাখা।
🟠 HDD এবং SSD এর মধ্যে পার্থক্য কি? 🟠
চলুন আবার দেখা যাক HDD এবং SSD এর মধ্যে পার্থক্য কী কী থাকতে পারে। কোনটা ব্যবহার করলে বেশি সুবিধা পাওয়া যাবে। যদি আপনি বড় ডেটা সংরক্ষণ করতে চান তাহলে HDD আপনার জন্য ভালো। তবে আপনি যদি দ্রুত কার্যক্ষমতা চান তাহলে SSD আপনার জন্য ভালো। HDD এর তুলনা মূলক SSD এর চাইতে অনেক কম। এছাড়া আরো কিছু পার্থক্য রয়েছে এই দুটির ভিতর। আসুন জেনে নেই সেই পার্থক্যগুলো:
| ✔ SSD এর চেয়ে অনেক ধীর | ✔ HDD এর চেয়ে অনেক দ্রুত |
| ✔ SSD এর চেয়ে অনেক সস্তা | ✔ HDD এর চেয়ে অনেক দামি |
| ✔ SSD এর চেয়ে কম টেকসই | ✔ HDD এর চেয়ে বেশি টেকসই |
| ✔ SSD এর চেয়ে বেশি শব্দ করে | ✔ HDD এর চেয়ে কম শব্দ করে |
| ✔ বড় ডেটা সংরক্ষণের জন্য ভালো | ✔ ফাইল ট্রান্সফারের জন্য ভালো এবং দ্রুত বুট-আপ সময়, অ্যাপ্লিকেশন লোডিং |
| ✔ ঘূর্ণায়মান চৌম্বক ডিস্ক ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে | ✔ ফ্ল্যাশ মেমরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে |
| ✔ SSD এর চেয়ে বেশি শক্তি খরচ করে | ✔ HDD এর চেয়ে কম শক্তি খরচ করে |
অবশেষে বলা যায়, SSD এবং HDD এই দুটি ভিন্ন প্রযুক্তির স্টোরেজ ডিভাইস। তবে এদের নিজস্ব পার্থক্য এবং সুবিধা ও অসুবিধা আছে, যা আমি এতিমধ্যে এই আলোচনা করেছি। আপনার জন্য কোন স্টোরেজ ডিভাইস টি সেরা হবে তা নির্ভর করে আপনার প্রয়োজন, বাজেট এবং ব্যবহারের উপর।
আশা করি পোস্ট টি থেকে আপনারা কিছু শিখতে পারছেন। পোস্ট টি যদি আপনার কাছে মূল্যবান হয়ে থাকে তাহলে তাহলে তাহলে সাপোর্ট দেয়ার অনুরোধ রইলো।
| A | B |
|---|---|
| Category | IT, Technology, Computer |
| Designer | @mahabubcmt8 |
✅Thank you all✅
I never understood well between HDD and SSD, but reading your post I learned a lot about both, I am really thankful to you, I want more such instructive posts, good luck for you in this platform, keep it up inshallah. .
Thank you.
TEAM Newcomer: Curation Guideline for February 2024 Curated by - <@ashkhan>
Note: Try and engage meaningfully with fellow users, comment and upvote on their post, as this will help you to have good Voting CSI