সুস্বাদু আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
From #Bangladesh
@lammiislam
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমার নতুন রেসিপি পোস্টে সবাইকে স্বাগতম।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। এ রান্নাটা আমি আমার হাসবেন্ডের জন্য করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রান্না করার পদ্ধতিটি আমি ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করবো।চলুন দেখা যাক তাহলে:
যা যা উপকরণ লাগছে :
১. চিংড়ি মাছ
২. সামান্য রসুন
৩. পেয়াজ
৪. কাঁচা মরিচ
৫. পরিমাণ মতো লবন
৬. হলুদ গুড়ো
৭. মরিচ গুড়ো
৮. ধনিয়া গুড়ো
৯. জিরা গুড়ো
১০. তেল
তৈরি করার প্রক্রিয়া:
- ধাপ-১:
প্রথমে আমি সকল উপকরণ নিয়ে নিবো তারপর পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি করে নিবো আলু ছোট ছোট করে পিস করে নিবো। চিংড়ি মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবো।
- ধাপ-২:
প্যানে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দিব। সাথে একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা হালকা ফ্রাই করে নিব। তারপর চিংড়ি মাছ উঠিয়ে নিব।
- ধাপ-৩:
প্যানে থাকা ঐ তেলের মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিবো। সাথে একটু রসুন দিয়ে দিবো। সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিবো। তারপর আলু দিয়ে মসলার সাথে কিছুক্ষণ ভেজে নিবো।
- ধাপ-৪:
তারপর দিয়ে দিবো হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ। সবকিছু সুন্দরভাবে মিক্স করে নিবো। তারপর হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো।
- ধাপ-৫:
আলু কষানো হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দিবো।কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিবো।
- ধাপ-৬:
তারপর পানি দিয়ে দিবো। পানি দিয়ে মিনিমাম ৭-৮ মিনিট রান্না করে নিবো।ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত।
- ধাপ-৭:
মোটামুটি হয়ে গেলে জিরার গুড়ো দিয়ে নামিয়ে নিবো। পরিবেশন করার জন্য রেডি।
সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ আর নয় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন। যদি আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কারেকশন করে দিবেন।
আল্লাহ হাফেজ।
Thank you for presenting the delicious potato and shrimp broth recipe so beautifully, and your presentation is so beautiful, making your cooking even more appealing.
Thank you very much for your nice comments. With your support, I will be able to go much further, Insha Allah. Stay well and healthy.
The recipe for cooking shrimp with potatoes actually looks very nice and you have explained each step of the cooking process very well. Thank you very much for giving us such a beautiful recipe.