মজাদার রেসিপি ডিম আলুর ভুনা

in Steem For Bangladeshlast year (edited)

From# Bangladesh
@lammiislam

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমার নতুন রেসিপি পোস্টে সবাইকে স্বাগতম।
আজকে আমার রেসিপি হলো ডিম আলুর ভুনা।

1000004405.jpg

এই রেসিপিটি খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। আজ আমি বাড়িতে থাকা কয়েকটি সহজ উপকরণ ব্যবহার করে রান্নাটি করেছি। তো বন্ধুরা, আজ আমার এই রেসিপি আপনাদের জন্য ধাপে ধাপে উপস্থাপন করছি। আশা করি বন্ধুরা, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক....

যা যা উপকরণ লাগছে :
১. আলু
২. ডিম
৩. পিয়াজ কুচি
৪. কাচা মরিচ কুচি
৫. পরিমাণ মতো লবন
৬. হলুদ গুড়ো
৭. মরিচ গুড়ো
৮. ধনিয়া গুড়ো
৯. জিরা গুড়ো
১০. তেল

1000004374.jpg

তৈরি করার পদ্ধতি

  • ধাপ-১:
    ডিম আলু ভালোভাবে ধুয়ে নিব। তারপর ট্রেইনার এর মধ্যে ডিম এবং আলু সিদ্ধ করতে দিয়ে দিব। কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি করে নিব
1000004377.jpg1000004378.jpg
  • ধাপ-২:
    ডিম এবং আলু সিদ্ধ হয়ে গেলে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। তারপর আলু গুলো হালকা করে হাতে ম্যাশ করে নিব।
1000004379.jpg1000004386.jpg
  • ধাপ-৩:
    কড়াইতে তেল গরম করে হালকা হলুদ দিয়ে মাখিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে নিব।

1000004387.jpg

  • ধাপ-৪:
    তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। হালকা একটুও ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দিব। তারপর আলুটা পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে নিব। তারপর লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুড়ো ও পানি দিয়ে ঢেকে দিবো।
1000004388.jpg1000004389.jpg1000004390.jpg1000004392.jpg
  • ধাপ-৫:
    তারপর আলুগুলো কষিয়ে নিব। আলুগুলো ভালোভাবে হয়ে গেলে ডিম দিয়ে সাথে পানি দিয়ে দিবো। প্রায় হয়ে গেলে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবো।তারপর পরিবেশন করার জন্য নামিয়ে নিব।
1000004395.jpg1000004399.jpg

1000004405.jpg

আশা করি আমার তৈরি রেসিপিটি সবার পছন্দ হবে। সবার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। নতুন পোস্টে ইনশাআল্লাহ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত, সবাই সুস্থ, ভালো এবং নিরাপদে থাকেন।আমার লেখার মাঝে যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ হাফেজ।

Sort:  
 last year 

আপনি অনেক সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার চমৎকার এই রেসিপি দেখে আমি মুগ্ধ হয়েছি। মাঝেমধ্যে এমন সুন্দর রেসিপি গুলো যখন উপস্থাপন করতে দেখি কাউকে তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে এবং ইচ্ছে জাগে নিজেও এভাবে তৈরি করি।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্টস করার জন্য। আপনাদের উৎসাহ পেলে ইনশাআল্লাহ আরো ভালো ভালো রেসিপি দেওয়ার চেষ্টা করবো যেন আপনাদের ভালো লাগে। আশা করি আমাকে সবাই সাপোর্ট করবেন।

 last year 

You have shared a very nice recipe post with us. And through this post you have mentioned how to prepare a beautiful recipe with eggs and potatoes. Also, your recipe is very nice, you have presented a good step-by-step tutorial which makes it very easy to understand how this delicious recipe is prepared. I really enjoyed reading your post. Anyway, thank you very much for sharing such a nice recipe post with us and in the last step, you have shared the picture of your recipe. It doesn't look very tempting. I don't know how delicious it will be to eat. Anyway, best wishes to you. May you be very well and healthy.

 last year 

Thank you very much for your nice comment. InshaAllah, I will definitely try to present it beautifully from next time. May I move forward with your cooperation. Stay well.

 last year 

আপু আপনার মজাদার ডিমের রেসিপি দেখে আমি সত্যি অনেক খুশি হয়েছি। মাঝে মাঝে এরকম সুস্বাদু রেসিপি দেখতে নিজেদের অনেক ভালো লাগে। তাছাড়া আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। এবং আমাদের মাঝে তা তুলে ধরেছেন । সত্যি বলতে এক কথায় আমি বলব অসাধারণ। আপনার জন্য শুভকামনা আপনি এভাবে এগিয়ে যান সফলতা অর্জন করুন ধন্যবাদ প্রিয় আপু

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। ইনশাআল্লাহ আরো ভালো ভালো রেসিপি দেওয়ার চেষ্টা করবো। আপনাকেও অনেক শুভকামনা রইল। আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে পারবো এবং সফল হতে পারব ইনশাআল্লাহ।

 last year 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI00
Period2025-04-25
ResultClub5050

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61645.32
ETH 1714.00
USDT 1.00
SBD 0.38