You are viewing a single comment's thread from:

RE: An Evening by the Riverside with Friends

in Steem For Bangladesh11 months ago

প্রিয় বড় ভাই! আমি শুরুতেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ কারণে যে, আপনার লেখার মাধুর্যতা,সাহিত্য ভাষা চয়ন ইত্যাদি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আপনার লেখার প্রেমে পড়ে গিয়েছি। সত্যিই অসাধারণ হয়েছে। সূর্যাস্তের সময় নদীর পাড়ে দৃশ্যগুলো উপভোগ করতে এবং নির্মল বাতাসে গা শিউরে ওঠে। আর নদীর স্রোতের কোলাহলে শ্রুতি মধুর একটি আওয়াজ দিলকে শান্ত করে দেয়। এবং সবুজ ঘাসে বসে বাদাম খাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার স্মৃতিগুলো মনে গেঁথে রয় অনেকদিন। আর এই আড্ডা যদি হয় সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে অবস্থিত ক্রসবার 3 অর্থাৎ চায়না বাঁধে তাহলে এটা একদম মনের স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখার মত একটি গল্প তৈরি হয়।
আর আপনার মোবাইল দিয়ে ওঠানো পিকচারগুলো অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর করে একটি লেখা আমাদের সাথে শেয়ার করে আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38