আম, কাঁঠালের সময় গ্রামের আনন্দ।
আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে, সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজকে আপনাদের সাথে খুব মজার একটা বিষয় নিয়ে আলোচনা করবো।আশা করি শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ।
বন্ধুরা জৈষ্ঠ মাসে যখন স্কুল ছুটি দিত। আম কাঁঠালের জন্য। তখন খুব আনন্দ হতো
যে আমরা স্কুলের ছুটিতে নানির বাড়ি, দাদির বাড়িতে বেড়াতে যাব।তো আমার লাইফে খুব একটি মজার ঘটনা, আপনাদেরকে শেয়ার করব। আমি যখন ক্লাস সেভেনে পড়ি। তখন যষ্টি মাসে, আম কাঁঠালের ছুটি পাই। তখন সিদ্ধান্ত নিলাম আব্বু-আম্মু সাথে গ্রামে বেড়াতে যাব।আবার ওদের গ্রামের বাড়ি হচ্ছে ঝিনাইদহ জেলার, কোটচাঁদপুরে।আব্বু আম্মুর সাথে অবশেষে চলে আসলাম, আমাদের গ্রামের বাড়িতে। আসার পরে দাদা,দাদি আমাদের কে দেখে তো খুব খুশি, আমাদেরকে অনেক আদর করলো। তারপরে বড় কাকা, মেজো কাকা, ছোট কাকা, সবার সাথে দেখা করলাম। সবাই খুব খুশি হল এবং আমাদেরকে খুবই আদর যত্ন করলো। তখন যখন ছোট ছিলাম, তখন চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই-বোন যারা ছিল সবার সাথে দেখা করলাম এবং খুবই আনন্দ হচ্ছিল ওদের দেখে।তখোন সবাই একসাথে হয়ে, খেলাধুলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যখন আমরা গ্রামে আসতাম, তখন সবাই একসাথে অনেক খেলাধুলা করতাম। যেমন গোল্লাছুট,হাডুডু, ছোঁয়াছুিয়, সাত চারা ইত্যাদি। তো খেলাধুলা শেষ করে তারপরে আমরা। আম পাড়তে গেলাম।
যেহেতু এখনো আম পাকে নি পুরোপরি। কিছু কাচা আছে তাই আমরা কাঁচা আম পেড়ে।। আম ভর্তা করার জন্য প্রস্তুতি নিলাম।কয়জনকে বললাম মরিচ পোড়া দিতে। আর কয়জনকে বললাম আম পেরে নিয়ে আসতে।তারপরে সবাই একসাথে বসে আম কাটাকাটি করে মেখে খেলাম। খুব মজা হলো।আম ভর্তা খেয়ে আমরা সবাই নদীতে চলে গেলাম গোসল করতে। আমাদের দাদা বাড়ির পেছনে, একটা ছোট নদী আছে,নদীটার নাম হচ্ছে কপোতাক্ষ নদী । সব চাচাতো ভাই বোনেরা মিলে, সেখানে অনেকক্ষণ গোসল করলাম এবং মজা করলাম।এই নদীতে গসল করতে গিয়ে, আমি খুব বিপদে পরে গিয়োছিলাম। কারণ আমি তখন সাঁতার জানতাম না। তারপরে যখন গোস করতে নামলাম।তখন সবার সাথে গোসল করতে গিয়ে দুষ্টামি করতে করতে ডুবে যেতে নিয়েছিলাম। তখন আমাদের এক বড় ভাই আমাকে ডুবে জেতে দেখে, তাড়াতাড়ি এসে আমাকে উদ্ধার করে।যাক অল্পতে বেচে গেছিলাম সেদিন।যাই হোক তারপর বাড়িতে এসে, দুপুরে খাওয়া-দাওয়া শেষ করলাম। খাওয়া-দাওয়া শেষে, সবাই মিলে গোল্লাছুট খেলা জন্য মাঠে চলে গেলাম। সবাই মিলে খুব মজা করলাম এবং খেলাধুলা করলাম। তারপরে সন্ধ্যা হতেই বাড়িতে চলে আসলাম। সবাই একসাথে বসে অনেক গল্প করলাম রাতে।তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম যে জার মতো। পরদিন সকালে খুব ভর করে ঘুম থেকে উঠলাম। উঠে আমাদের বাড়ির পেছনে আম গাছ এবং জাম গাছ ছিল সেখানে গিয়ে আমরা আম এবং জাম কুড়োলাম।তারপরে সকাল বেলা গিয়ে আমাদের বাড়ির সামনের, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেরে এনে, সবাই মিলে খেলাম।
সত্যি বলতে খুবই মজার ছিল, ছোটবেলার আম কাঁঠালের ছুটিতে যখন গ্রামে আসতাম।
প্রিয় বন্ধুরা সেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
লেখক @alomgir121
প্রিয় বন্ধু @alomgir121, আমি আপনাকে বলব আপনি সর্বপ্রথম আপনার Achievement 1 পোস্টটি সঠিক তথ্য দ্বারা ভেরিফাই করুন এবং ভেরিফাইড পোস্ট লিংকটি আপনার পোস্টের নিচে শেয়ার করুন। মনে রাখবেন এই platform এ কাজ শুরুর পূর্বে আপনাকে অবশ্যই Achievement 1 পোস্টটি ভেরিফাইড হতে হবে।
জি আপু আমি আজ ১৪ দিন হোলো এচিভমেন্ট ১ পোষ্ট করেছি।