You are viewing a single comment's thread from:
RE: SEC-S15W2: ''My School Life"
শুভেচ্ছা ,
আমাদের জীবনের একটি সেরা মহুর্ত কাটে স্কুলে । স্কুলের প্রতিটি অধ্যায় আমাদের জীবনের সেরা মহুর্ত হয়ে আছে এবং থাকবে যা ভুললে চাইলেও ভুলা যায় না। আপনি ইংরেজি বিষয়ে আগ্রহী এবং পরদর্শী ছিলেন সবসময় সর্বোচ্চ নম্বর ছিল আপনার। স্কুল জীবনের বন্ধুত্ব যেখানে কোন স্বার্থ থাকে না , যা থাকে তা পুরোটাই খাটি বন্ধুত্ব । (আমি বর্তমান সময়ের বন্ধুত্বের কথা বলছি না , ২০০০ সাল বা এর আগে পিছে ) । এটি দুঃখ দেয় যে আপনার বন্ধু অল্প সময়ে আপনাদের ছেড়ে ইহলোক ত্যাগ করেছেন। আমাদের স্কুল জীবনের সবচেয়ে দুখের দিন হয় বিদায়ের দিন যেখানে রবীন্দ্রনাথের কয়েকটি লাইন দিয়ে শেষ হয় আমাদের স্কুল জীবন । "যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় ,তবু চলে যায়" ।
আমি আপনার লেখায় আমার স্কুল জীবনে বিচরণ করলাম যদিও মাঝে কয়েকটি প্রশ্নের কথা আমি এখানে উল্লখ করি নাই।
প্রথমত আপনাকে ধন্যবাদ জানাতে চাই ধৈর্য্য সহকারে আমার লেখাটি পড়ে আপনার মুল্যবান মতামত পোষণ করবার জন্য।
প্রতিটি মানুষকে জীবনের বিভিন্ন অধ্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়, এবং সেখানে নানান ওঠা পড়া থাকেই তবে তার মধ্যে সুখকর মুহুর্ত গুলো থাকার চাইতে চলে গেলে বেশি উপলব্ধি করি! ঠিক যেমনটি হয় স্কুল জীবনের ক্ষেত্রে, তখন ছিল বড় হবার তাড়া আর এখন এই দিনগুলোই সবচাইতে বেশি মূল্যবান মনে হয় আর ফিরে যেতে ইচ্ছে করে।