চট্টগ্রাম ভ্রমণ // আমার পরিবার নিয়ে ভ্রমণ গাজীপুর থেকে চট্টগ্রাম। পর্ব-১

in Steemit Travel3 years ago (edited)

স্টিমিটের বন্ধুরা,

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভাল আছি। আমি আজকে আপনাদের মাঝে আমার পুরো পরিবার নিয়ে বেশ কিছুদিন আগের চট্টগ্রাম ভ্রমণের কিছু আনন্দঘন মুহূর্ত শেয়ার করব। যেহেতু ভ্রমণটি অনেক বড় তাই আমি আপনাদের মাঝে পর্ব আকারে এই পুরো ভ্রমণ প্রক্রিয়াটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

png_20221231_182716_0000.png

ভ্রমণ করতে কার না ভালো লাগে। তবে মাঝে মাঝে পুরো পরিবার নিয়ে এভাবে ভ্রমণ করার মজাই আলাদা। আমি মনে করি এরকম লোক খুঁজেই পাওয়া যাবে না যে কোথাও ভ্রমণ করতে যায় না। আমি আজকে আপনাদের মাঝে যে ভ্রমণের কাহিনীটি শেয়ার করব সেটি এবারের পূজোর ছুটিতে আমার বাচ্চাদেরকে নিয়ে চট্টগ্রামে বেড়াতে যাওয়ার। যদিও আমি এতটা ভ্রমন পিপাসু মানুষ নই। খুব কমই এদিক-ওদিক ভ্রমণ করা হয়। কিন্তু এইবার বাচ্চাদের বাবাকে অনেক কষ্টে রাজি করিয়ে চট্টগ্রামে ভ্রমণ করা হয়েছিল। কষ্টে রাজি করানোর বলার উদ্দেশ্য হলো ব্যবসায়ী মানুষ সময় সুযোগ করতে পারে না তাই। তবে কিন্তু তারও বিভিন্ন জায়গায় ভ্রমণ করার অনেক ইচ্ছা রয়েছে সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে না।

IMG_20221231_163641.jpg

এবারের পূজোর ছুটিতে বাচ্চারা অনেক বায়না ধরেছে কোথাও বেড়াতে যাওয়ার জন্য। অনেকদিন আমারও খুব একটা যাওয়া হচ্ছে না, তাই ওদের সাথে আমিও একততা প্রকাশ করে আমিও ঠিক করলাম যে সবাইকে নিয়ে এবার কোথাও ঘুরতে যাব। কিন্তু কোথায় যাই, কোথায় যাই অনেক চিন্তা-ভাবনা ও খোঁজখবর নেওয়ার পর সিদ্ধান্ত হল চট্টগ্রামে যাওয়ার। গাজীপুর থেকে চট্টগ্রামের দূরত্ব মোটামুটি অনেক। চট্টগ্রামে আমার ছোট বোন থাকে সে সাথে আমার স্বামীর ছোট বোন ও থাকে। যেহেতু তারা ওইখানে রয়েছে আর চট্টগ্রামও অনেক দর্শনীয় স্থান রয়েছে সে কারণেই চট্টগ্রামে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

IMG_20221231_155825.jpg

এবার আমি আমার স্বামীকে বলেছিলাম এবারের ছুটিতে আমরা কিন্তু চট্টগ্রামে বেড়াতে যাব, সে কোনভাবেই রাজি হচ্ছিল না। অনেক চাপাচাপি করার পর এক পর্যায়ে সে রাজি হল যে আমাদেরকে একাই পাঠিয়ে দিবে। মোটামুটি আমরা সবাই সবকিছু গোছিয়ে নিলাম। আমাদের যাওয়ার জন্য টিকেট কাটার কথা। তার আগের দিন রাতে আমার স্বামী যেখানে আমাদের তিনটা টিকিটের প্রয়োজন সেখানে সে চারটা টিকেট কেটে একটা ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিল। আমাদের একটা সারপ্রাইজ দিল আমরাও মোটামুটি অবাক হয়ে গেলাম। যেখানে তিনটা টিকিটের প্রয়োজন সেখানে চারটা টিকিট কেন ফোন দিয়ে প্রশ্ন করলাম। তারপর সে উত্তরে জানালো আমাদের সাথে আমার স্বামী ও চট্টগ্রামে ভ্রমনে যাচ্ছে। একথা শোনার পর বাচ্চারা তো অনেক উৎসাহ আনন্দিত হলো এবং তারা একটা শক্তি পেল যে তাদের সাথে তাদের বাবাও যাচ্ছে। যদিও এটা তাদের অনেক আগে থেকেই ইচ্ছা এবং তারা তাদের বাবাকে ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছিল না।

IMG_20221231_155812.jpg

তারপর আমার স্বামী বলল যে আমাদেরকে একা পাঠাতে সাহস পাচ্ছিনা তাই এত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করে নিল। আর এই এভাবেই সারপ্রাইজ দেওয়ার মাধ্যমে পরের দিন আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেল। রাত দশটার গাড়িতে আমাদের টিকিট কাটা হয়েছিল। আমরা মোটামুটি সব গোছগাচ করে দশটার মধ্যে বাস কাউন্টারে এসে পৌঁছে গেলাম। মোটামুটি সঠিক টাইমে আমাদের বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। বাচ্চারা তো অনেক উচ্ছ্বাসিত আনন্দিত এতটা উচ্ছ্বাসিত আনন্দিত যে তাদের মুখে হাসি আর হাসি। বাচ্চাদের আনন্দ দেখে আমরাও আনন্দিত।

IMG_20221231_155753.jpg

এভাবেই আমাদের বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পরের দিন ভোরে আমরা আমার ছোট বোনের বাসায় পৌছে গেলাম, কোনোরকম ঝামেলা ছাড়াই। এজন্য আমি আল্লাহতালার কাছে শুকরিয়া জানাই যে তিনি আমাদের কোনরকম বিপদ আপদ ছাড়াই গন্তব্যে পৌঁছে দিয়েছেন। এদিকে ছোট বোন রাও আগে থেকেই জানতো তাই আমাদের জন্য মোটামুটি সব কিছুই ব্যবস্থা করে রেখেছিল। যেহেতু আমরা সকাল ভোরে গিয়ে পৌঁছেছি তাই আমাদের জন্য সকালের নাস্তা ও তৈরি করে রেখেছিল। আমরা গিয়ে হাত মুখ ধুয়ে সবাই সকালের নাস্তা করে কিছুটা সময় বিশ্রাম করে নিলাম।

IMG_20221231_155737.jpg

যেহেতু আমরা সেখানে বেড়াতে গিয়েছি তাই সময় খুব একটা বেশি ছিল না সেই কারণে ওই দিনই আমরা কিছু সময় ঘুরা ঘুরি করার জন্য আমার ছোট বোনের বাসার পাশেই ছিল কর্ণফুলী নদী সেখানে চলে গেলাম, কিছু জাহাজ ও নদী দেখার জন্য। নদী অনেকই দেখি কিন্তু খুব কাছ থেকে বা নৌকায় চড়ে নদী পার হয় এগুলা অনেকদিন দেখা হয়নি সেই কারণে সেই কর্ণফুলীতে গিয়ে নৌকায় উঠে এপার থেকে ওপারে কিছুটা ঘুরাঘুরি করে আসলাম সবাই মিলে।

IMG_20221231_155722.jpg

আপনার হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন কত বড় বড় জাহাজ আসলে এভাবে কাছ থেকে জাহাজগুলো তেমন একটা দেখা হয় হয় না। তাই কর্ণফুলী নদীর কাছে আসলে এই জাহাজ গুলো দেখা যায়, যেগুলো নোঙ্গর করা আছে এবং মালামাল উঠানামা করছে। এখান থেকে দেখে বাচ্চারা খুবই আনন্দিত এবং নৌকায় উঠে তারাও খুবই উচ্ছাসিত কারণ তারা তেমন একটা নৌকায় উঠে না উঠেনি কখনো।

IMG_20221231_155706.jpg

সব মিলিয়ে এই চট্টগ্রামের ভ্রমণটি ছিল খুবই আকর্ষণীয় একটি ভ্রমণ আমাদের পরিবারের জন্য আসলে হুট করে সিদ্ধান্ত নেওয়া। এখানে আসার পূর্বপরিকল্পনা তেমন ছিল না, তারপরেও চলে আসলাম। অনেকদিন পর আসা হয়েছে যদিও এর আগে চট্টগ্রামে আমরা সবাই থাকতাম কিন্তু এখন বর্তমানে গাজীপুরে থাকি আমার স্বামীর ব্যবসার কারণে।

তো বন্ধুরা এই ছিল আমার এই পর্বের চট্টগ্রাম ভ্রমণের কাহিনীটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভ্রমন কাহিনীটি দিয়ে কার কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না আর সেইসাথে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভ্রমণের প্রথম পর্বটি আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

চলবে...............

ধন্যবাদান্তে
@sanuu
গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

Plagiarism freeYES
SteemexclusiveYES
Club5050YES
Verified userYES
free botsYES
BurnsteemNO
Beneficiary rewards to @hive-163291NO
Voting CSI[ ? ] ( 0.00 % self, 31 upvotes, 27 accounts, last 7d )
Rating8/10

We are happy for your participation, we want to continue to encourage the participation of all users to support account growth. We will be very happy if you support 10% rewards for account @hive-163291. Your participation will be useful for account growth in the future.

Because the rewards that will be supported will be used for power ups. Let's build together to achieve the goal of growing value in this community that we love.

Please share your post on social media! Enter proof of links or screenshots from social media in the comment this post.

Please read guideline ! Steemit Travel Marketing - Boosting Your Travel Post To Social Media

Thank you !!!
Have a nice day !

 3 years ago 

¡Congratulations! This post has been upvoted through -steemcurator06.
We support quality posts, and good comments anywhere, with any tags.

January (1).png
Curated by :@msharif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.077
BTC 63501.69
ETH 1664.92
USDT 1.00
SBD 0.41