রাতে রাস্তার ধারে বাদাম বিক্রি করার দৃশ্যsteemCreated with Sketch.

in STEEM FOR TRADITIONN3 years ago

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

রাতে রাস্তার ধারে বাদাম বিক্রি করার দৃশ্য

আমরা কমবেশি সবাই বাদাম খেয়ে থাকি বা পছন্দ করি৷ বাদাম একটি অর্থকারী ফসল৷ বাদাম সারা বছর চাষ করা হয়ে থাকে৷ বাদাম সাধারণত চড় এলাকা গুলোয় বেশি চাষ করা হয়৷ আমাদের প্রত্যেকের এলাকায় কমবেশি বাদাম বিক্রেতাদের দেখা যায়৷ কিছু কিছু বাদাম বিক্রেতা একটি ডালিতে বাদাম নিয়ে কাধে ঝুলিয়ে শহরের অলিগলি, বাসটার্মিনাল, স্টেশনে ঘুরে ঘুরে বিক্রি করেন৷ ১০০ গ্রাম বাদাম বর্তমানে ৩০ টাকা৷ কাঁচা বাদামের দাম কম। তবে সেটা প্রসেসিং করতে হয়৷ এরকারণে ভাজা বাদামের দাম বেশি হয়ে থাকে।

IMG-20230923-WA0003.jpgIMG-20230923-WA0004.jpg

আমাদের সৈয়দপুর শহরের স্টেশনে ও বাসটার্মিনালে কিছু বাদাম বিক্রেতা দেখা যায়৷ তবে সচরাচর নয়৷ তবে পাঁচমাথা মোড় ও প্লাজার ওখানে দুইজন স্থায়ী বাদাম বিক্রেতা রয়েছেন৷ প্লাজার ওখানে যে বাদাম বিক্রেতা বসেন তাকে আমি সারাদিনই বাদাম বিক্রি করতে দেখি৷ তবে পাঁচমাথা মোড়ে যিনি বসেন৷ তিনি বিকালের শেষ মুহুর্তে আসেন৷ তাদের কাছে একটি চাকা ওয়ালা ভ্যান গাড়ি রয়েছে৷ এই গাড়ির মধ্যে একটি চুলা রয়েছে৷ সেখানে তারা বালু দিয়ে বাদাম ভেজে থাকেন৷ ভাজা বাদাম খেতে মজা লাগে৷ তাই উনাদের কাছে সবসময় মানুষের ভির লক্ষ্য করা যায়৷ এখন ১০ টাকার কমে বাদাম পাওয়া যায় না। সর্বনিম্ন ১০ টাকা লাগবে বাদাম কিনতে হলে।

IMG-20230923-WA0006.jpg

আমি কিছুদিন আগে রাতের বেলা বাজারে গিয়েছিলাম৷ আমি প্রায়ই বাজারে গেলে বাদাম কিনে আনি। আমার বাদাম খেতে ভালোই লাগে। সেদিন রাতে বাজার করে বাড়ি ফেরার পথে বাদাম কেনার জন্য পাঁচমাথা মোড়ের সেই দোকানদারের দোকানের কাছে গেলাম৷ ঐ সময় আবার সেই জোড়ে বৃষ্টি আরম্ভ হলো। এত জোড়ে বৃষ্টি হচ্ছিলো যে দাঁড়ায় থাকা যাচ্ছিলো না৷ দোকানের পাশে দাঁড়ায় থাকতে থাকতে আমি প্রায়ই ভিজেই গেলাম৷ ঐ মুহুর্তে আমি কিছু বাদামের ছবি তুলেছিলাম৷ রাতের অন্ধকারে ছোট্ট একটি বাতির আলোয় বাদাম গুলো দেখতে সেই সুন্দর লাগতেছিলো।

IMG-20230923-WA0005.jpg

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 3 years ago 

সৈয়দপুর শহরের মত আমাদের দিনাজপুরে এরকম অনেক বাদাম বিক্রেতা দেখা যায়। যারা সাধারণত বাস টার্মিনাল রেলওয়ে স্টেশন ইত্যাদি স্থানে বসে থাকে এবং তাদের বাদাম গুলো বিক্রি করে থাকে। বাদাম খেতে আমাকেও বেশ ভালো লাগে ভাই। খেলার মাঠে বা এরকম বাইরে যদি বাদাম বিক্রেতা দেখি তাহলে বাদাম খেতে মন চায়।তখন আমি বাদাম কিনে খাই। দারুন একটি পোষ্ট লিখেছেন আপনি শুভকামনা রইল আপনার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Thank you

 3 years ago 

রাতের আঁধারে রাস্তার পাশে বাদাম বিক্রেতা নিয়ে দাঁরুন উপস্থাপন করেছেন ভাই, কমবেশি আমরা সবাই বাদাম পছন্দ করি। তবে এই বিক্রেতার বাদাম অনেক মজাদার। রেল গুন্টিতে বাদাম বিক্রি করে, গরম গরম বাদাম ভাজা খেতে পারি মজা। মাঝে মাঝে এই বাদাম বিক্রেতার কাছ থেকে বাদাম কিনে নিয়ে আসি, আপনি অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই, এর কাছ থেকে অনেক ভালো মানের বাদাম পাওয়া যায় , এবার গেলে গরম গরম বাদাম কিনে নিয়ে আসবো বাসার জন্য, আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

 3 years ago 

এই বাদামের দোকানগুলো বিকেলবেলা থেকে রাতের বেলা পর্যন্ত বাজারের বিভিন্ন রাস্তার পাশে দেখা যায়। এনাদের কাছে গরম বাদাম পাওয়া যায়। এনারা বাদাম ভেজে ওখানেই বিক্রি করে, যার ফলে আমরা এনাদের কাছ থেকে গরম বাদাম কিনে খেতে পারি। এনাদের কাছে বাদাম ছাড়াও গরম বুট পাওয়া যায়। এছাড়া এনারা শিমের বিচি বিক্রি করে থাকেন। শিমের বিচি ভাজা বেশ মজার একটি খাবার। এনারা অনেক পরিশ্রম করে বিভিন্ন রকমের বাদাম বুট শিমের বিচি ভেজে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। আপনি বেশ চমৎকার একটি বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি বেশ দারুণ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ

 3 years ago 

বাদাম আমার খুবই পছন্দের খাবার।এমন রাস্তার ধারে সব সময় বাদাম বিক্রি করতে দেখা যায়।শহরের অলিতে-গলিতে বা বাজারে।আপনি বাদামের দাম উল্লেখ করেছেন।সৈয়দপুরে কোন জায়গায় বাদামের দোকান বসে সুন্দর করে আপনি জায়গার নাম উল্লেখ করেছেন।অনেক বাদাম বিক্রেতার তার বাদাম বিক্রি করার টাকা দিয়ে সংসার চলে।আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট করার জন্য।আপনার ছবি গুলো সুন্দর হয়েছে।ধন্যবাদ।

 3 years ago 

বাদাম অনেক পুষ্টিকর একটি খাবার। বাদাম খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। কিছুদিন আগেও ১০০ গ্রাম বাদাম ২০ টাকা ধরে বিক্রি করা হতো কিন্তু এখন দ্রব্যমূলের উর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে ১০০ গ্রাম বাদামের দাম ৩০ টাকা করা হয়েছে। বাদামের ভর্তা খেতেও আমার অনেক ভালো লাগে। আপনি বাদাম এর দোকান ও বাদাম নিয়ে চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাদাম একটি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। স্মৃতিশক্তি বৃদ্ধিতে বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি ঠিকই বলেছেন চর এলাকায় বাদাম চাষ করা হয়। ভাজা বাদাম রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ডগুলোতে খুবই পাওয়া যায়। তবে বিভিন্ন কলেজের সামনে, হাসপাতালের সামনে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সামনে ভ্রাম্যমান বাদামের দোকান বসে। সেখানে গরম গরম ভাজা বাদাম পাওয়া যায়। যে বাদাম আমরা আগে দুই টাকা দিয়ে খেয়েছিলাম সে বাদাম খেতে এখন ১০ টাকা লাগে।ধন্যবাদ আপনাকে সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

বাদাম একটি পুষ্টিগুন সমৃদ্ধ একটি খাবার। বাদাম খেতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। বাদাম খেতে খেতে সময় পার করা যায়। বিশেষ করে কোন অনুষ্ঠানে কিংবা ফুটবল খেলা দেখার সময় বাদাম খেতে বেশ ভালই লাগে। বাদাম বিক্রেতা অনেক দেখা যায় যারা ডালিতে করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। বাদাম সাধারণত চড় এলাকায় চাষ করা হয়। কাঁচা বাদামের দাম খুব কম। তবে যারা বাদ বিক্রেতা আছেন তারা বাদাম কাঁচা নিয়ে থাকেন। এরপর বাদাম গুলো কড়াইয়ে ভেজে বিক্রি করেন। রাস্তার ধারে বাদাম বিক্রেতা নিয়ে অনেক সুন্দর লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35