বিভিন্ন জাতের হাঁসের হাট বাজার পার্বতীপুর শহরেsteemCreated with Sketch.

in STEEM FOR TRADITIONN3 years ago

শুক্রবার
তারিখ - ২১ সেপ্টেম্বর ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে বিভিন্ন জাতের হাঁসের হাট বাজার নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG-20230721-WA0005~2.jpg

বন্ধুরা, আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে হাঁসের মাংস পছন্দ করে না। প্রায় প্রতিটি মানুষের হাঁসের মাংস অত্যাধিক পছন্দ করে থাকে। তবে হাঁসের মাংস কিছু কিছু মানুষের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। কেননা তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। যার ফলে হাঁসের মাংস খাওয়া তাদের জন্য নিষিদ্ধ। কিন্তু তাছাড়াও অধিক মানুষ হাঁসের মাংস প্রায় সময় খেয়ে থাকে। কেননা হাঁসের মাংস খাওয়ার মজাই একটা আলাদা। তবে হাঁসের মাংস খাওয়ার যে প্রসেস সেটা একটু কষ্টকর। তবে আমাদের দেশে বিভিন্ন জাতের হাঁস পাওয়া যায়। হাঁসের দাম বিভিন্ন প্রকার হয়ে থাকে। তবে সাধারণত একটু মিডিয়াম বয়সী হাঁস খাওয়ার জন্য বেশি উপযোগী।

IMG-20230721-WA0019~2.jpg

তবে আমাদের পার্বতীপুর শহরের পুরাতন বাজার হাটে হাটের দিন শনিবার ও মঙ্গলবার। এই দুই দিনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকারের মানুষজন আসে। আর সেখানে এই হাটের দিনে ছোট ছোট হাঁস থেকে শুরু করে বড় হাঁস সবগুলো এখানে কিনতে পাওয়া যায়। তবে যারা হাঁস পালন করে থাকেন তারা এই ধরনের ছোট ছোট হাঁস ক্রয় করে থাকে। কেননা এই ছোট হাঁস তারা অল্প খরচে ক্রয় করে লালন পালন করে। এরপর তারা লালন পালন করে বড় করে তারপরে তারা এই হাঁস গুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে।

IMG-20230721-WA0020~2.jpg

তবে এই ধরনের হাঁসের বাচ্চা গুলো বিভিন্ন জাতের হয়ে থাকে। কোন কোন হাঁসের বাচ্চার জাত খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং কিছু কিছু হাঁসের জাত আছে তারা অনেকটা সময় নিয়ে বড় হয়। যার ফলে যে সব খামারি লোকজন আছে তারা বিদেশি হাঁসের জাতের বাচ্চাগুলো বেশি ক্রয় করে থাকে। সেই সব বাচ্চাগুলো খুব দ্রুত বেড়ে যায় এবং তারা অল্প সময়ে লাভবান হতে পারে। অনেকেই আছে তারা হাঁস পালন করে ডিম উৎপাদন করে থাকে এবং সেই ডিম গুলো বাজারজাতকরণ করে। তবে হাঁসের ডিমের চাহিদা আমাদের দেশে অনেক বেশি। কেননা হাঁসের ডিম বেশি প্রোটিন সমৃদ্ধ এবং হাঁসের ডিমের দাম একটু বেশি।

IMG-20230721-WA0014~2.jpg

আপনারা যে ছবিটিতে হাঁস গুলো দেখতে পাচ্ছেন এই হাঁস গুলো খাওয়ার জন্য একদম উপযোগী। কেননা এই হাঁস গুলো বেশি বয়স না। আর এই হাঁসের মাংস খেতে অনেকটা সুস্বাদু হয়ে থাকে। কিন্তু যে হাঁসের বয়স সবচেয়ে বেশি হয় সে হাঁসের মাংসগুলো একটু অন্যরকম টেস্ট হয়। কিন্তু মধ্য বয়সী এর মধ্যে হাঁস গুলো খাওয়া সবচেয়ে বেশি উপযোগী। আর এই হাঁস গুলো বিভিন্ন খামারীরা বাজারে নিয়ে এসে বিক্রি করার জন্য।

IMG-20230721-WA0013~2.jpgIMG-20230721-WA0031~2.jpg

ডিভাইসSamsung A52.
লোকেশনপার্বতীপুর, দিনাজপুর।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 3 years ago 

ঠিকই বলেছেন প্রতিটি মানুষই হাঁসের মাংস পছন্দ করে থাকে।তবে আমি আগে পছন্দ করতামনা হাঁসের মাংস।এখন অনেক ভালো লাগে।পার্বতীপুর শহরের পুরাতন বাজার হাটের নাম আমিও শুনেছি সেখানে হাঁস এবং হাঁসের বাচ্চা পাওয়া যায় শুনেছি।হাঁসের ডিম নিয়েও অনেক কিছু লিখেছেন।আমার হাঁসের ডিম খেতে ভালো লাগেনা।অনেকেরই এটি পছন্দ।হাঁস বেশি বয়স হলে রান্না করার সময় সিদ্ধ হতে সময় লাগে।আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

হাঁসের বাচ্চা এবং হাঁস সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আসলে বর্তমান বর্ষাকাল এই বর্ষাকালে এ হাঁস লালন-পালন করা সবচেয়ে সহজ হয়ে থাকে। কেননা হাঁসের বাচ্চা এবং হাঁস সব সময় পানিতে থাকে আর বর্ষাকালে যেখানে সেখানে পানি পাওয়া যায় এজন্য হাঁস গুলো অনেক সুবিধা হয়ে থাকে। কারণ তাদের ছোট থেকে বেড়ে ওঠার সময় এবং সব সময় তাদের পানি সবচেয়ে কাছের বন্ধু। ধন্যবাদ ভাইয়া এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

হাঁস এবং হাঁসের বাচ্চা সম্পর্কে অনেক সুন্দর তথ্য দিয়েছেন ভাই, গ্রামের প্রায় সব বাড়িতেই হাঁস মুরগী পালন করা হয়, বিভিন্ন হাটবাজারে হাঁসের বাচ্চা বিক্রি করতে দেখা যায়। সেই হাট থেকে হাঁসের বাচ্চা কিনে গ্রামের মানুষ পালন করে। হাঁসের মাংস অনেক সুস্বাদু। বিভিন্ন জাতের হাসের বাচ্চা হয়েছে যেগুলো তাড়াতাড়ি বড় হয়। পার্বতীর তো অনেক হাঁস পাওয়া যায়।আপনি অনেক সুন্দর লিখছেন ভাই, ফটোগ্রাফি অসাধারণ তুলেছেন। পার্বতীপুর গেলে এই হাটে যাবো আপনার সাথে। অনেক ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago (edited)

কেননা এই ছোট হাঁস তারা অল্প খরচে ক্রয় করে লালন পালন করে।

আমাদের দেশে সাধারণত গ্রাম গঞ্জের মানুষেরা এসব ছোট হাঁস গুলোকে পালন করে এবং বড় করে তোলে। তারা হাট বাজার থেকে ছোট ছোট হাঁসের বাচ্চা গুলোকে নিয়ে যায়।

পার্বতীপুর শহরে পুরাতন বাজারের হাট সম্পর্কে অনেক শুনেছি তবে কখনো যাওয়া হয়নি। আমি অবশ্য জানি না কোথায় এই হাট বসে। আপনার পোস্ট পড়ে বুঝলাম এখানে হয়তো আসলেই হাস ও হাসের অনেক বাচ্চা পাওয়া যায়। আমাদের এলাকার আমবাডি বাজারেও এরকম হাসের হাট বসে। সেখানে বিভিন্ন প্রকার হাস পাওয়া যায়।দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

চমৎকার একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। আপনি একদম ঠিক বলেছেন ভাই,হাঁসের মাংস পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা অনেক কম। পার্বতীপুরের বিভিন্ন হাটবাজারে বিভিন্ন জাতের হাঁস পাওয়া যায় জেনে ভালো লাগলো। বিভিন্ন ধরনের ভাতের হোটেল গুলোতে হাঁসের মাংসের চাহিদা সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ ভাই হাঁসের ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। হাঁসের বাচ্চার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে ভাই। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপি

 3 years ago 

পার্বতীপুর হাট অনেক বড় একটি হাট।এখানে সব রকমের জিনিস পাওয়া যায়। গ্রামের মানুষেরা অনেক রকমের জিনিস এই হাটে বিক্রি করার জন্য নিয়ে আসে।এই হাটে হাঁস ভালো পাওয়া যায়। এখানে হাঁস বেশ কম দামে পাওয়া যায়। হাঁসের বাচ্চা গুলো বেশ চমৎকার লাগলো।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62242.59
ETH 1769.70
USDT 1.00
SBD 0.38