দিনাজপুরের ১৭ তম শিল্প ও বাণিজ্য মেলা পর্ব-১
আসসালামু আলাইকুম,
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা অবিরাম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মেলা, মেলা,মেলা "দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা" নিয়ে।
আমাদের দিনাজপুর জেলা ঐতিহ্যে ঘেরা। আমাদের দিনাজপুর শহরের প্রতিবছরই মাসব্যাপী মেলার আয়োজন করে থাকেন। এই মেলাটি প্রত্যেক বছরের ন্যায় এবারও উদযাপন হচ্ছে। এই মেলাটির নাম হলো দিনাজপুর শিল্প ও বানিজ্য মেলা। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও অনেক সুন্দর করে উদযাপনে মুখরিত সারা দিনাজপুর বাসি।দিনাজপুর শিল্প ও বানিজ্য মেলা এবার ১৭তম বছর উদযাপন। ৫ ই সেপ্টেম্বর দিনাজপুর শিল্প ও বানিজ্য মেলা উদ্বোধন করেন। দিনাজপুর শিল্প ও বানিজ্য মেলার আয়োজক হলো দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই মেলার প্রাণকেন্দ্র গোর-এ-শহীদ বড় ময়দান বা বড় মাঠ।তবে গোর-এ-শহীদ বড় ময়দানের দক্ষিণ প্বার্শে।দিনাজপুর শহরের লোক এই মেলাটি বেশ সুন্দর করে আনন্দের সাথে উদযাপন করেন।
বড়মাঠে প্রবেশ সাথে সাথে রাস্তার দুই পাশে অনেক রকম দোকান বসে। যদি কেউ মেলা দেখতে চান তাহলে আপনাদের মুল দরজার পূর্ব প্বার্শে টিকিট কাউন্টার আছে। টিকিট ছাড়াই প্রবেশ নিষেধ। এই টিকিট কাউন্টার থেকে ২০ টাকার মূল্যে টিকিট সংগ্রহ করতে হবে।টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করার আগে কয়েকজন লোক আছে তারা টিকিট হাতে নিয়ে ভিতর প্রবেশের অনুমতি দিয়ে দেন। তারপর ভিতরে প্রবেশ করার পর অনেক কিছুই চোখে পড়ে।
মেলায় প্রবেশ করার পর দেখা যায় নানা রকমের দোকান। তবে মুখরোচক খাবারের দোকানও সেখানে রয়েছে। ভিতরে প্রবেশ করার পর সাথে হাতের বাম পাশে একটি কনফেকশনারি দোকান রয়েছে।এছাড়া ও এই দোকানে সব ধরনের খাবার আছে। এখানে বেলুন বিক্রেতা দোকান রয়েছে অল্প সরে ফাঁকা জায়গা বসে এরা বেলুন বিক্রি করছে। এরপরে দেখা একের পর এক মনিহার দোকান। এরপর আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে দেখা যায় কাপড়ের দোকান, জুতার দোকান,খেলনার দোকান, নিত্য দিনের সঙ্গী প্রয়োজনীয় থালা বাসনের দোকান, ঘর সাজানোর জন্য শোফিজের দোকান,শাড়ির দোকান, আর্টিফিশিয়াল ফুলের দোকান, এবং বিশেষ করে ছোট বাচ্চাদের মজার মজার খেলনার দোকান। তবে দোকান সে ভাবে সাজানো ছিল না।এরপর ভিতরে ছবি তুলতে দেয়া হয় না প্রতিটি দোকানে সাইনবোর্ডে দেয়া আছে ছবি তোলা নিষেধ। এরপরও আমি চুপ করে কিছু ছবি তুলি।
মেলাটি চারপাশে সমান মোট কথা চারকোনা। মেলায় প্রবেশ করার পর থেকে শুরু দোকান আর দোকান শুধু মাঝখানে রয়েছে ছোট বাচ্চাদের বিনোদনের জন্য খেলার সামগ্রী। বিশেষ করে নাগরদোলা, নৌকা,ট্রেন গাড়ী, ভূতের বাড়ী, ইত্যাদি অনেক সামগ্রিক যা ছোট ছোট বাচ্চাদের বিনোদনের বিশেষ ভুমিকা পালন করে।আমি যখন মেলায় যাই তখন সেভাবে কোন দোকান সাজগোছ ছিল কিন্তু এখন অন্য ভাবে সাজিয়ে তুলছে। দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা রাতের বেলার দেখার মজাই অন্যরকম। তো এই ছিল আমার আজকের দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে পোস্ট কোন রকম ভূলুণ্ঠিত হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সবাই দেখতেছি শুধু বাণিজ্য মেলায় যাইতেছে। আর আপনিও শেষমেস চলে গেলেন ভাই। তবে আমি এখনো যাই নাই। কিন্তু বানিজ্য মেলার গেটটা অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে। তাছাড়া আপনি অনেক সুন্দর ভাবে মেলায় সময় কাটিয়েছেন। সুন্দর ভাবে কাটানোর পাশাপাশি অনেক সুন্দর ভাবে কিছু ফটোগ্রাফি আমাদের সামনে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
অসংখ্য ধন্যবাদ।
https://twitter.com/Rahul989132/status/1702919261495476369?t=m67EVjPae220uXMZSVCvTg&s=19
দিনাজপুরের শিল্প ও বাণিজ্য মেলা সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন আপনি। এবং দিনাজপুরের এই মেলাটি প্রতি বছরে অনুষ্ঠিত হয়ে থাকে। এবং এই মেলাটি অনেক জাকজমক পূন্য ভাবে পালন করা হয়ে থাকে। আমরা একবার গিয়েছিলাম এখানে অনেক সুন্দর এবং আমরা এখানে অনেক মজা আনন্দ করেছি এক কথায় অনেক পারফেক্ট একটি জায়গা। এবং আপনি ঠিক বলেছেন এই মেলায় অনেক ধরনের দোকানপাট দেখা যায়। কারণটা হলো সব মেলাতে হাজার হাজার ধরনের দোকান পাট বসে থাকে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য
ধন্যবাদ।
বাণিজ্য মেলা শুরু হয়েছে কিন্তু এখনো আমি সেখানে যেতে পারি নাই। যেতে ই ভয়ই লাগতেছে সবার মুখে শুনতেছি যে পরিমাণ ভিড় বলার বাইরে। তাছাড়া যাওয়া আসা রাস্তায়ও নাকি প্রচুর ভিড় এক ঘন্টার রাস্তা পৌঁছাতে সময় লাগতেছে দুই ঘন্টা। তবে খুব শীঘ্র ই যাব দিনাজপুরে বাণিজ্য মেলায়। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ।
দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে আপনি দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। এই মেলাটি প্রতিবছরই অনুষ্ঠিত হয়। আমিও বেশ কিছুদিন আগে মেলায় ঘুরতে গিয়েছিলাম। এবার মেলার গেট টি দারুন হয়েছে। তবে এবারের মেলা হচ্ছে আমার আগের বারের মেলাগুলো বেশি ভালো লেগেছে। এবার খুব একটা নতুনত্ব ছিল না। আপনি ঠিকই বলেছেন দিনাজপুর বাণিজ্য মেলা রাতের দৃশ্য সম্পূর্ণ আলাদা। রাতে মেলায় ঘুরতে বেশি মজা লাগে। তবে জীবনে একবার আমি রাতে মেলায় গিয়েছিলাম আমার বড় আম্মুর সাথে। পরে মেসের বিভিন্ন নিয়ম কানুনের কারণে রাতে মেলায় যাওয়া হয়নি। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে।
দিনাজপুর এর বানিজ্য মেলা নিয়ে দারুণ উপস্থাপন করছেন ভাই, প্রতিবছর দিনাজপুরে বানিজ্য মেলা হয়। আমি অনেক শুনেছি তবে যাওয়া হয় না, যাওয়ায় ইচ্ছে আছে আমার। বানিজ্য মেলাতে ঐতিহ্যবাহী অনেক কিছু পাওয়া যায়। মেলায় অনেক দর্শনার্থীদের ভীড় থাকে, বিকালবেলা অনেক ভীড় থাকে। আপনি অনেক সুন্দর লিখছেন, এবং প্রতিটি দোকান এর আলাদা আলাদা ফটোগ্রাফি করছেন, যে ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বানিজ্য মেলার গেট দেখতে আমার কাছে অসাধারণ লাগলো, অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য, অনেক ভালো লাগলো
ধন্যবাদ।
আমিও একবার এই মেলায় গিয়েছিলাম ছবি তোলার জন্য। এই মেলার সবথেকে বড় আকর্ষণ হলো গেটটি। আমি সেখানে প্রবেশের জন্য টিকেট মূল্য ২৯ টাকা দিয়েছি। মেলার ভিতরে ছোট দের জন্য সবথেকে বেশি খেলনা দেখতে পাওয়া যায়। আপনার ছবি গুলো সুন্দর হয়েছে ভাই।
ধন্যবাদ।
দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে আপনি দারুন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে। আমি বহু বছর আগে এখানে গিয়েছিলাম তারপর থেকে আর যাওয়া হয়নি। এবছর যাওয়ার চেষ্টা করেছিলাম তবে যেতে পারিনি। যদি এর মাঝে কোনদিন সময় পাই তাহলে অবশ্যই আমি এই মেলা দেখার জন্য যাব। আপনি মেলার বিস্তারিত তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি অনেক কয়েকটি দোকানের ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। এছাড়াও মেলার যে প্রবেশপথে যে গেটটি তৈরি করেছে এটি অনেক সুন্দর। আশা করি আপনি মেলায় গিয়ে অনেক মজা করেছেন। মেলায় রাতের বেলা বেশ ভালো লাগে এবং বিকেলবেলা অনেক লোক আসে। মেলাটি বড় মাঠে অনুষ্ঠিত হওয়ায় এখানে সব সময় লোকজন থাকে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি বিষয় আমাদের সাথে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাই।
অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। ১৭ তম এই বাণিজ্য মেলা আমাদের দিনাজপুরের সবচেয়ে বড় একটি মেলা। প্রতিবছর বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের দোকান পাট বসে। টিকিট কাউন্টারে টিকিট বিশ টাকা করে হলেও প্রতিনিয়ত শত শত মানুষ এই মেলায় ঘুরতে আসেন। এ বছর মেলায় এখনো আমার যাওয়া হয়নি। তবে এ বছরের মেলার প্রধান ফটক টি অনেক চমৎকার ভাবে সাজানো হয়েছে। আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন। দিনাজপুর বাণিজ্য মেলা নিয়ে অনেক সুন্দর একটি বিস্তারিত আলোচনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু।
দিনাজপুরের এ মেলা সম্পর্কে অনেক শুনেছি কিন্তু যাওয়া হয়নি।একদিন যাবো ইনশাল্লাহ।আপনি এ মেলাটি নিয়ে অনেক কিছু উপস্থাপন করেছেন,আমার মতো যারা যায়নি তাদের জন্য অনেক উপকার হবে।বিভিন্ন দোকান নিয়ে বিস্তারিত লিখেছেন খাবারের দোকান এবং খেলনার দোকান নিয়ে অনেক সুন্দর করে লিখেছেন।দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা রাতে দেখতে অনেক সুন্দর লাগে তা উল্লেখ করেছেন।আপনার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট করার জন্য।
ধন্যবাদ।