সখ করে কবুতর পালন লক্ষা কবুতর দেখতে অনেক সুন্দর।

in STEEM FOR TRADITIONN3 years ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালোই রাখছে।

IMG-20230921-WA0002.jpgIMG-20230921-WA0004.jpg

আজকে আমার আলোচনার মূল বিষয় হলো লক্ষা কবুতর পালন। এই লক্ষা কবুতর দেখতেও যেমন সুন্দর এই লক্ষা কবুতর লালন পালন করাও তেমনি শুবিধা।
এই লক্ষা কবুতর লালন পালন করা অনেক লাভজনক এর কারণ লক্ষা কবুতর পালন করতে তেমন কোনো খরচ হয়না এদেরকে দিনে এক বেলা খাবার দিলেই হয় আর এই লক্ষা কবুতর প্রতি এক মাস পনেরো দিন পর পর বাচ্চা দেয় আর বাচ্চার বয়স এক মাস হলে প্রতি জোড়া বাচ্চা এক হাজার টাকা থেকে পনেরোশত টাকা পর্যন্ত বিক্ক্রিয় করা হয়। আমি প্রায় আট জোড়া লক্ষা কবুতর পালন করি এই লক্ষা কবুতরের রোগ বালাই খুবই কম তাই লক্ষা কবুতর পালন করা বেশি লাভজনক।

IMG-20230921-WA0003.jpgIMG-20230921-WA0001.jpg

এই লক্ষা কবুতর বেশি উড়তে পারেনা আর এর কারণ লক্ষা কবুতর গুলো মৈয়োরের মতো পেখম মেলে থাকে সবসময়। আর এই লক্ষা কবুতর খুব শহজেই পোষ মানে এদেরকে খাবার দেওয়ার সগময় কবুতর গুলো এসে মাথায় বসে পিঠে বসে হাতে বসে তখন খুব ভালো লাগে।

IMG-20230921-WA0012.jpgIMG-20230921-WA0011.jpg

এই লক্ষা কবুতরের জন্য খারাপ একটা দিক হলো এগুলো বেশি উড়তে না পাড়ার কারণে এগুলোকে খুব শহজেই কুকুর বা বিড়াল ধরে মারে ফেলতে পারে তাই খুব ভালো করে কবুতর গুলার খেয়াল রাখতে হয়।
এই লক্ষা কবুতর গুলো বেশি উড়তে পারেনা বলে লক্ষা কবুতরের বাসা একটু নিচে মজবুত করে বানাতে হয়।আর এই কবুতরের মাংস খেতেও অনেক সুস্বাধু এই কবুতরের মাংস ও অনেক নরম হওয়ায় ছোটো বাচ্চা ও বয়স্ক মানুষ খুব শহজেই খেতে পারে।তবে সাধারণত মানুষ এই লক্ষা কবতুরের মাংস খুব কম খায় আর এর কারণ লক্ষা কবুতর গুলো দাম বেশি আবার দেখতেও অনেক সুন্দর তাই মানুষ এগুলোকে সখ করে পুষে থাকে কিন্তু খেতে চায় না।

IMG-20230921-WA0014.jpgIMG-20230921-WA0000.jpg

কবুতরকে যে সুখের পায়রা বলাহয় সেটা বিশেষ করে লক্ষা কবুতরকে দেখলেই বোঝাজায়।আর যে বাড়িতে একবার কবুতর লেগে যায় বা ওই বাড়িতে সুখ খুঁজে পায় সেই বাড়ি থেকে কবুতর আর কখনো চলে যায়না। আগেকার মানুষ এরকম শিকারী কবুতর দিয়েই চিঠি সহ বিভিন্ন বার্তা আদান প্রদান করতো ।


Vote for @bangla.witness

ধন্যবাদ
@mazadul

Sort:  
 3 years ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 3 years ago 

এ কবুতর গুলো দেখতে অনেক ভালো লাগে।লক্ষা কবুতর লালন করতে খরচ কম হয় তা আজ জানলাম।তাদের বিক্রি মুল্য তা উল্লেখ করেছেন।লক্ষা কবুতর নিয়ে অনেক কিছু তুলে ধরেছেন যারা আমার মতো এ কবুতর সম্পর্কে জানেনা তাদের জানা হলো আপনার পোস্ট পড়ে।আপনি খারাপ দিকও তুলে ধরেছেন।লক্ষা কবুতর মানুষ কেন খেতে চায় না তা সুন্দর করে লিখেছেন আপনি।ঠিকই বলেছেন আগের মানুষ কবুতর দিয়ে চিঠি আদান প্রদান করতো।আপনার পোস্ট পড়ে লক্ষা কবুতর নিয়ে অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।আপনার ছবি গুলো অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

আগেকার মানুষ এরকম শিকারী কবুতর দিয়েই চিঠি সহ বিভিন্ন বার্তা আদান প্রদান করতো ।

আগের দিনে আকাশপথে একমাত্র বার্তা বাহক ছিল এই কবুতর। রাজা বাদশা থেকে শুরু করে সাধারণ মানুষ এই কবুতর ব্যবহার করতেন বার্তা পাঠানোর জন্য।

লক্ষা কবুতর সম্পর্কে আমি শুনেছি। এই কবুতরের দামও বেশি ভালো। লালন পালন করলে অনেক টাকা পাওয়া যায়।মূলত এই কবুতরগুলো বেশি দূরে যেতে পারে না অর্থাৎ বেশি উড়তে পারে না। যার কারনে কবুতরগুলো বাড়িতেই বেশিরভাগ থাকে। আপনার জন্য শুভকামনা রইল আরো ভালোভাবে কবুতর পালন করুন এবং আর্থিকভাবে লাভবান হন।দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন শুভকামনা রইল ভাই।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

কবুতর সাধারণত সৌখিন মানুষরাই পালন করর থাকে। আমাদের বাড়িতেও অনেকগুলো কবুতর আছে। তবে আমি সেগুলো কোন জাতে সেটা জানি না। আপনার কবুতরগুলো নাম যে লক্ষা কবুতর এটা শুনে বেশ ভালো লাগলো ও আমি কবুতরের একটি জাত সম্পর্কে জানতে পারলাম। কবুতর পালন নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

কবুতর হলো সুখের পায়রা, অনেকেই শখ করে কবুতর পালন করে থাকে। শখের পায়রা লক্ষা দেখতে অসাধারণ। আমিও একসময় কবুতর পালন করতাম, আমার লক্ষা জাতের কবুতর ছিলো, এই কবুতর গুলো বেশি উরতে পারে না, এই কবুতর রং মূলত সাদা হয়। আপনার লক্ষা দুটি তো অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

চমৎকার একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। পাখিদের মধ্যে কবুতর সবচেয়ে বেশি সুন্দর পাখি বলে আমার মনে হয়। আপনি একদম ঠিক বলেছেন,কবুতর অনেক তাড়াতাড়ি পোষ মানে। লক্ষা কবুতরের জাত সম্পর্কে আমার তেমন কিছু জানা ছিল না। তবে আপনার পোষ্টের মাধ্যমেই এই কবুতরের জাত সম্পর্কে বেশ কিছু তথ্য আমি জানতে পারলাম। আমাদের বাড়িতেও গিরিবাজ কবুতর পালা হয়। আপনি একদম ঠিক বলেছেন কবুতরের মাংস খেতে অনেক সুস্বাদু হয়। চমৎকার লিখেছেন।এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago (edited)

ধন্যবাদ আপু

 3 years ago 

কবুতর গুলো বেশ চমৎকার লাগছে দেখতে।এই জাতের কবুতরগুলো দেখতে বেশ চমৎকার লাগে।আমাদের দেশে দেশি কবুতর গুলো অনেক পরিমানে দেখা যায়। এখন আমরা অনেক জাতের কবুতর দেখতে পাই। আপনি ছবি গুলো বেশ চমৎকার তুলেছেন। আপনি বেশ চমৎকার কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

কবুতর আমার ভিষন ভালো লাগে। আর আপনার ফটোগ্রাফির কবুতর গুলো দেখে কোথায় যেন হারিয়ে গেলাম কিছু সময়ের জন্য। এ কবুতর গুলোর নাম আগে জানা ছিল না। তবে আজকে আপনার পোস্টের মাধ্যমে কবুতর গুলো সম্পর্কে বেশ দারুন কিছু তথ্য জানলাম। দারুন উপস্থাপনা ছিল আপনার।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63074.17
ETH 1657.75
USDT 1.00
SBD 0.41