মজাদার টমেটো সস

in Steemit City5 years ago (edited)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন।
আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো বাসায় কিভাবে সহজেই তৈরি করা যায় মজাদার টমেটো সস।

IMG-20210430-WA0000.jpg

আমরা সবাই সসের সাথে পরিচিত।
প্রতিদিনের ভাজাপোড়া খাবারের সাথে যা আমাদের দরকার হয় তা হলো সস। আমরা প্রায় সবসময় বাহিরের কেনা সস খেয়ে থাকি। আমরা জানি না এই বাহিরের কেনা সস আসলেই কতটা সাস্থকর৷ আর আমাদের শরীরের জন্য কতোটা ভালো।
তাই আমরা যদি এই টমেটো সস বাসায় বানিয়ে নিতে পারি তাহলে তা হবে সাস্থকর ও অনেক বেশি মজাদার।

বাসায় বানানো টমেটো সসের ঘ্রান আর মজা ২ টাই অনেক আলাদা।
আপনি একবার বাসায় এই টমেটো সস বানিয়ে খেলে দেখবেন বাহিরের কেনা সস আর ভালো লাগবে না।
আপনি এই সস বানিয়ে নর্মাল ফ্রিজে সারাবছর রেখে খেতে পারেন

সস বানাতে যে সব উপকরণ লাগবে আর যে ভাবে বানাবেন আমি সবটা বলে দিচ্ছি। আপনিও আমার মতো এভাবেই বাসায় এখন থেকে বানিয়ে নিতে পারবেন।

আমার বাসায় সারা বছর আমি এই সব ব্যবহার করি। আমি টমেটোর সময়ে পাকা লাল টমেটো দিয়ে রি সস তৈরি করে রাখি,যা দিয়ে সারা বছর ভাজাপোড়া খাওয়া হয়।

আর এই টমেটো সস বানাতে খুব অল্প উপকরণ লাগবে যা আপনার হাতের কাছেই থাকে সবসময়।
যা যা উপকরণ লাগবে এই মজাদার টমেটো সস বানাতে।

উপকরনঃ
১। অবশ্যই টমেটো লাগবে ( আমি ১ কেজি লাল পাকা টমেটো নিয়েছি। প্রথমে টমেটো ভালো ভাবে ধুয়ে নিয়েছি এরপর প্রতিটা টমেটোকে ৪ টুকরো করে রেখেছি। টমেটো বেশি ছোট করে কাটার দরকার নেই কারন এমিনি গলে যাবে।)

IMG-20210430-WA0017.jpg

২। ১ টা পিয়াজ ( আমি ছোট একটা পিয়াজ নিয়েছি ৪ টুকরো করে)
৩। ৪/৫ কোয়া রোসুন নিয়েছি।
৪। ছোট এক টুকরো আদা নিয়েছি কুচি করে।

IMG-20210430-WA0016.jpg

৫। মরিচ ( যদি আপনি গোটা মরিচ দেন তবে ৪ টা লাল শুকনা মরিচ দিবেন আর গুড়া দিলে এক চামচ দিলেই হবে, আমি ১ চায়ের চামচ গুড়া মরিচ দিয়েছি।)

IMG-20210430-WA0015.jpg

৬। গোল মরিচগুড়া দিলে আধা চা চামচ( আমি আস্ত গোলমরিচ দিয়ে দিয়েছি)

৭। চিনি ৪ চায়ের চামচ দিয়েছি। ( আপনি চাইলে কম বেশি করে দিতে পারেন)

৮। লবন আপনাকে পরিমান মতো দেখে দিতে হবে।

৯। ভিনেগার বা সিরকা ২ চায়ের চামচ

১০। কর্নফ্লাওয়ার ২ চা চামচ।

১১। তেতুল গোলা ৪/৫ চামচ

প্রস্তুত প্রনালীঃ
যেভাবে তৈরি করবেন, ধুয়ে রাখা টমেটোগুলো প্রথমে একটা পাত্রে দিন। পাত্রে আধা কাপ পরিমানে পানি দিয়ে দিন। বেশি পানি দিবেন না কারন টমেটো থেকে এমনি পানি বের হবে। তারপর টমেটো টুকরোর সাথে পেয়াজের টুকরো, রসুনের টুকরো ও আদা টুকরো দিয়ে দিন। তারপর মরিচ গুড়া অথবা আস্ত মরিচ দিয়ে দিন। এই উপকরণ গুলো দিয়ে ঢেকে দিন।

IMG-20210430-WA0014.jpg

ঢাকনা দিয়ে ১০ মিনিট মিডিয়াম আচে জ্বাল দিন। ১০ মিনিট জ্বাল দিয়ে ঢাকনা তুলে নিন। ঢাকনা তুলে একিটু নেরে দিন। উলটে দিন টমেটোগুলো। তারপর আবার ঢাকনা দিয়ে ৫ মিনিট জ্বাল করুন। ৫ মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়ে নামাইয়ে রাখুন।

এবার টমেটোটা দেখবেন অনেকটাই গলে গেছে। এবার ঠান্ডা হওয়ার অপেক্ষা করুন।

IMG-20210430-WA0013.jpg

টমেটো ঠান্ডা হলে আপনার হাতের কাছে বেল্ডার থাকলে তাতে দিয়ে ব্লেন্ড করে নিন। আর না হলে ডাল ঘুটনি দিয়ে ভালো ভাবে গলিয়ে নিন।

IMG-20210430-WA0002.jpg

আমি বিল্ডারে দিয়ে টমেটোর পেস্ট করে নিয়েছি। কারন ব্লান্ডারে করলে অনেক ভালো পেস্ট হয় অপ্ল সময়েই।

তারপর ব্লান্ডারে পেস্ট করা টমেটোটা ছেকে নিতে হবে। আপনি স্টিলের জালি অথবা মশারির কাপর দিয়ে থেকে নিতে পারেন। এতে টমেটোর বিচি ও যে অবশিষ্ট খোসা থাকবে তা বের হয়ে আসবে।

তারপর টমেটোর পেস্ট নিয়ে একটি পাত্রে দিয়ে দিবেন সাথে পরিমান মত চিনি, লবন দিয়ে দিবেন। আর ২ চামচ ভিনিগারের সাথে ২ চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিবেন।

IMG-20210430-WA0008.jpg


তারপর সেই গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে দিন। কোন প্রকার পানি দিতে হবে না আর। তারপর গুলিয়ে রাখা তেতুলের গোলাটা দিয়ে দিন।
এই সব উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

তারপর হালকা আচে কিছু সময় রান্না করুন। যতক্ষন ঘনো সস হয়ে না যায়। নারতে হবে তা না হলে নিচে লেগে যাবে। আর খুব তারাতারি ঘনো হয়ে যাবে, কর্নফ্লাওয়ার দেয়া তাই।

IMG-20210430-WA0011.jpg

IMG-20210430-WA0007.jpg

IMG-20210430-WA0006.jpg
সসটা পার্ফেক্ট হয়েছে কিনা আপনি দেখে নিতে পারেন একটা পাত্রে একটু সস ঢেলে দেখেন পাশে পানি জমে কিনা। যদি পানি জনে তাহলে আরো কিছু সময় জ্বাল দিতে হবে। আর পানি না জমলে বুঝতে হবে সস পারফেক্ট হয়ে গেছে।

তারপর সস নামিয়ে নিন।
এবং সকল ভাজা চপ,নুডুলস,চিকেন ফ্রাইয়ের সাথে ব্যবহার করুন আপনার নিজের হাতের বানানো টমেটো সস, যা খেতে অনেক বেশি সুস্বাদু।

IMG-20210430-WA0005.jpg

IMG-20210430-WA0003.jpg

IMG-20210430-WA0004.jpg

আশা করি আমার আজকের রেসেপিটা আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।
আর হ্যাঁ অবশ্যই আমার আজকের এই মজাদার রেসেপিটা বাসায় চেষ্টা করবেন। দেখবেন অনেক মজাদার সস আপনিও বানাতে পারবেন।

সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ


Connect Me On:
Facebook | Twitter| Discord

E-mail: [email protected]

Sort:  

Hola amigo se ve muy consistente, ideal para hacerla y tenerla a la mano cuando se vaya a necesitar, se ahorra tiempo, además se ve muy rica y espesa. Que la disfrutes amigo.

#onepercent #venezuela #affable

Uffs tengo que realizar a ver qué tal me quedará

I have never tried it but looks kind of easy. Have to try!
Thanks for sharing.

Thank you 😌

Polish_20210425_125239192.jpg

Your post has been upvoted by @wo-photography courtesy of @sabbirrr

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @wo-photography & @steemitblog for last updates

 5 years ago 

Your recipe, friend @rex-summon, looks super delicious, excellent recipe. Congratulations

Looks like this artificial sauce must be delicious, it goes great with the fried chicken

Project Affable [An Engagement League to empower 2nd, 3rd Layer engagement] in Steem Blockchain is running now for the month of May'2021.

Using #affable tag in your comment will enable you as a willing participant. However, you should remain active throughout the month to comply with Active Participant Criteria. To know more about relevant tags, rules, active participants criteria, etc please CLICK HERE.

Que bueno se ve esa pasta de tomate... Para ponerlo en práctica y cocinar. Sería perfecto para tener para la salsa.!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63447.16
ETH 1663.05
USDT 1.00
SBD 0.42