কিছু পুষ্টিকর সুস্বাদু ঘরোয়া খাবারের ফোটোগ্রাফি
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে কিছু সুস্বাদু ঘরোয়া পুষ্টিকর খাবারের ফোটোগ্রাফি শেয়ার করবো। আশা করি এই পুষ্টিকর ও টেস্টি ঘরোয়া খাবারগুলি আপনারা অনেক উপভোগ করবেন।
লাউ শাকের ডাটা দিয়ে ঝিঙে চিংড়ি
লাউ শাকের ডাটা দিয়ে ঝিঙে চিংড়ি একটা জনপ্রিয় পুষ্টিকর ও সুস্বাদু বাঙালি খাবার। লাউ শাকের ডাটার সাথে চিংড়ি মাছ দেওয়া হয়েছে রেসিপির টেস্ট বাড়ানোর জন্য। লাউ শাকের ডাটার সাথে ঝিঙের মিষ্টতা রেসিপিটিকে আরোও স্বাদ বাড়িয়ে দিয়েছিলো। আমিও অনেক ইউনিক টেস্ট পেয়েছিলাম এই পুষ্টিকর খাবার খেয়ে। আপনারাও খেয়ে দেখবেন।
আমুদি মাছের ঝাল
আমুদি মাছ একটা সুস্বাদু সামুদ্রিক মাছ। এই মাছেও প্রচুর পুষ্টিগুন রয়েছে। আমুদি মাছের ঝাল রেসিপি একটা পরিচিতি বাঙালি ভারতীয় খাবার। আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে।
লাউ শাকের পাতা দিয়ে চিংড়ি মাছ ভর্তা
লাউ শাকের পাতা বেটে চিংড়ি মাছের সাথে কিছু উপাদান যোগ করে এই ভর্তা তৈরি করা হয়েছে। লাউ শাকের পাতা সেদ্ধ করে এবং ভাজি চিংড়ি মাছ লাউ শাকের পাতার সঙ্গে এক সঙ্গে চিংড়ি বেটে তার সঙ্গে কিছু উপকরণ যুক্ত করেই ভর্তা তৈরি করা হয়েছে। অপূর্ব ইউনিক স্বাদ ছিলো এই রেসিপিটিতে। আশা করি আপনারা টেস্ট করে দেখবেন।
বীজ কলা দিয়ে চিংড়ি মাছের তরকারি
বীজ কলা দিয়ে চিংড়ি মাছের তরকারি সবসময়েই অনেক টেস্টি খাবার। আশা করি সবাই অনেক টেস্ট পাবেন। অনেক পুষ্টিকর একটা সুস্বাদু ও ঐতিহ্য বাহী বাঙালি খাবার। আমিও খুবই পছন্দ করি। অপনারাও খেয়ে দেখবেন অনেক ইউনিক টেস্ট পাবেন।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা: রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy
https://x.com/simaroy100/status/1974797943053140015