You are viewing a single comment's thread from:
RE: আমার কবিতার খাতা থেকে: হাওয়ায় লিখে দিলাম
বহুদিন ধরে যে কথা বলোনি কিংবা
বুঝতেও দাওনি কখনো
তুমি'ই বল তা আমি বুঝবো কি করে?
তোমার রাজ্যের সন্ধান যদি সময় মত দিতে
তবে কি আর অন্য রাজ্যে বিচরণ করতো
আমার অনুভুতি।
ক্ষণিকের যাত্রায় তুমি আর আমি
দুজন দু'দিকে।
জানো সময় বড় অভিমানী
সময়ের গুরুত্ব সময়েই দিতে হয়।
বড্ড দেড়ি করে আজ দূর্মনীয়
সমুদ্রের গর্জন শুনাচ্ছো আশা নিরাশার।
একবার ও কি বুঝতে পেরেছিলে, শুনতে পেরেছিলে আমার অব্যাক্ত চাহনি গুলো?
আচমোকা দেখা হলে আমার
চোখের রেটিনায় খুঁজে নিও আমাকে।
কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।।অনেক শুভেচ্ছা নেবেন।।
অসংখ্য ধন্যবাদ। অনাবিল শুভেচ্ছা।