You are viewing a single comment's thread from:

RE: গোধূলি লগ্নে আকাশে রঙের খেলা। 10% to @beautycreativity

গোধূলি লগ্ন বিশেষ করে অনেকেই মনে করে সূর্য যখন ডুবে যায়। ওই মুহূর্তটা সমুদ্রের পাড়ে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমরা আমাদের কাছে থাকা সৌন্দর্যকে কখনোই মূল্যায়ন করি না। আজকে আপনি আপনার বাসা থেকে গোধূলি লগ্ন দেখেছেন এবং তার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। যেটা সত্যিই অসাধারণ, আমাদের প্রত্যেকের উচিত আমাদের আশে পাশে থাকা সৌন্দর্য গুলোকে মূল্যায়ন করা, এবং তার সঠিক গুরুত্ব দেয়া। ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন আমরা সৌন্দর্য দেখার জন্য কেউ পাহাড়ে যাই আবার কেউবা সমুদ্রে যাই অথচ আমাদের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে থাকে সৌন্দর্য। শুধু একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই চোখে পড়ে সৌন্দর্য।

আর সূর্যাস্তের সময় তো সব সময় সুন্দর। যদিও আমাদের শহরে খুব একটা ভালো দেখা যায় না বিল্ডিং এর জন্য। কিন্তু সেদিন পূর্ব দিকের আকাশে এই সৌন্দর্য দেখতে পেয়েছিলাম।
এত সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময়।

একটা কথা কি জানেন তো সবার ক্ষেত্রে কিন্তু সমুদ্রে কিংবা পাহাড়ে গিয়ে, সূর্যাস্ত দেখার সৌভাগ্য হয় না।তাই তাদের কাছে তাদের চারপাশে যে সৌন্দর্য লুকিয়ে আছে। সেটাই অনেক বেশি সুন্দর আর ওই দৃষ্টিকোণ থেকেই আমি বলেছিলাম, আসলে বিল্ডিং এর কারণে সৌন্দর্য না দেখা গেলেও গ্রামীন পরিবেশে, কিন্তু অসম্ভব সুন্দর সূর্যাস্ত উপভোগ করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64420.86
ETH 1885.46
USDT 1.00
SBD 0.37