বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফটোগ্রাফি মুলক একটি পোস্ট শেয়ার করব। আমার শেয়ার করা আজকের ফটোগ্রাফিটি হলো পাট ক্ষেতের ফটোগ্রাফি। বেশ কয়েক মাস আগে আমি একটি গ্রামে গেছিলাম আমার কিছু কাজে। সে গ্রামে যাওয়ার পথে এই পাট ক্ষেত আমার চোখে পড়ে। মূলত এই পাট ক্ষেত চোখে পড়ার মতো ব্যাপার হলো যতদূরেই না চোখ যাচ্ছিল শুধু সবুজ আর সবুজ। আর গ্রামীণ এসব চিরসবুজ প্রকৃতি মুগ্ধ করার মতই। জানিনা কি ছিল এই মুহূর্তে কিন্তু ক্যামেরা নয় মন দিয়ে অনুভব করেছিলাম এই মুহূর্তটাকে এবং দৃশ্যটাকে। আমাদের শহরের যে কোন ব্যস্ত জীবন থেকে দূরে এমন সবুজে ঘেরা প্রকৃতি আমাদের মনে একপ্রকার শান্তি এনে দেয়। যা আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড় কতটা গভীরে প্রোথিত এই মাটিতে। আকাশটা মাথার উপরে নীল আর শান্ত আর শান্ত আকাশের নিচে সবুজের চাদরে ঢাকা প্রান্তর। এমন সুন্দর প্রকৃতি দেখে মনে হয় প্রকৃতি যেন মাঝে মাঝে থামতেও শেখায়। কারণ এমন সুন্দর প্রকৃতি দেখে আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেকটা সময় দাঁড়িয়ে ছিলাম সেই জায়গাটিতে। আর সেই সময় আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।






🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


https://x.com/ronggin0/status/1933950126789103978?t=TrvjJ-56JeRvKhg6Vmzw4Q&s=19
This work of your photography skills is so spectacular that it is impossible to describe. The talent of the photographer is admirable. Thanks for sharing.