শপিং মল থেকে তোলা কিছু ফটোগ্রাফি || ১৫ আগস্ট ২০২৩

in Beauty of Creativity3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে শপিং মল থেকে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব।

হাতে একটু সময় পেলে প্রকৃতির মাঝে যেতে আমি যেমন ভালোবাসি আবার মাঝে মাঝে শপিংমলে ঘুরতেও ভালোবাসি। তবে শপিংমলে সবসময় কেনাকাটির উদ্দেশ্যে যাই না আমি। মাঝে মাঝে একটু ঘুরে আসার জন্যও যাই। নতুন পরিবেশে গেলে নতুন নতুন মানুষ দেখা যায়, এগুলো অবজার্ভ করতে আমার খুবই ভালো লাগে। এই জন্য হাতে একটু সময় পেলে আশেপাশে যে শপিংমল গুলো রয়েছে সেখানে চলে যাই। অনেক সময় সেখানে গিয়ে বিভিন্ন ধরনের জিনিসও কিনে নিয়ে আসি। আমাদের বাড়ির পাশে সব থেকে যে বড় শপিং মলটি রয়েছে সেটির নাম হলো স্টার মল। এটি খুবই বড়। এটি যখন তৈরি হচ্ছিল তখন থেকেই আমরা দেখেছি।আমাদের এখানে অনেক শপিংমল রয়েছে কিন্তু সেগুলো এত বড় না ,এটি সবথেকে বড় এখানকার। এখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না ।এখানে ঘুরে অনেক মজা কারণ এর ভিতরে অনেকটা জায়গা রয়েছে। ঘুরে ঘুরে এর ভেতর দেখতে অনেক ভালো লাগে আমার। মাঝে মাঝেই আমি এখানে যাই তবে কিছুদিন আগে যখন গেছিলাম তখন কিছু ফটোগ্রাফি করেছিলাম শপিং মলের ভিতরের । শপিং মল টি বাইরে থেকে দেখতে যেমন ভালো লাগে তেমন ভিতর থেকে দেখতেও অসাধারণ ।

20220909_194717.jpg

20220909_194653.jpg

20220909_194819.jpg

20220909_194829.jpg

20220909_194623.jpg

ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: স্টার মল, মধ্যমগ্রাম ,ওয়েস্ট বেঙ্গল।



আজকে শেয়ার করা বাড়ির পাশের একটি শপিং কমপ্লেক্স থেকে তোলা কিছু ফটোগ্রাফি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

বাহ শপিং মলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। দারুন ছিল ফটোগ্রাফি মাধ্যমে দেখতে এত সুন্দর নিশ্চয়ই বাস্তবে দেখতে অনেক সুন্দর হবে।

 3 years ago 

বাস্তবে আরও বেশি দেখতে সুন্দর আপু শপিং মলটি।

 3 years ago 

ওয়াও শপিং মলের অসাধারণ কিছু ফটো আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং অনেক সুন্দর ভাবে এটি উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62403.07
ETH 1753.89
USDT 1.00
SBD 0.39