অজানা ঘাস ফুলের ফটোগ্রাফি || ২০ ডিসেম্বর ২০২৩

in Beauty of Creativity3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সাথে অজানা ঘাস ফুলের কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করব।

ফুল আমরা সবাই ভালোবাসি । ফুলের সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। তবে চলার পথে, রাস্তার পাশে অথবা অন্যান্য কোন জায়গায় অবহেলায় ফুটে থাকা ফুলের গুরুত্ব আমরা সাধারণত দিয়ে থাকি না। তবে সেগুলোকে গুরুত্বের সাথে দেখলে এর সৌন্দর্য অবশ্যই আমরা উপভোগ করতে পারবো। তোমরা সবাই জানো বেশ কিছুদিন হলো আমি বাংলাদেশ ভ্রমণের জন্য এসেছি। এখানে এসে আমি একটি গ্রামে রয়েছি। এই গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জানা অজানা ফুল দেখার সুযোগ হচ্ছে আমার। যেগুলোকে বন্য ফুল বলা হয় । তাছাড়া বিভিন্ন ধরনের ঘাসফুল দেখার সুযোগ হচ্ছে আমার। এই ফুল গুলোর নাম সাধারণত আমার জানা নেই। তবে এই ফুল গুলোর সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করছে। গতকাল দুপুরে স্নান করার পর আমি গেছিলাম সবজি ক্ষেতে ।সবজি ক্ষেতের পাশেই দেখি কিছু কিছু ঘাস জন্মেছে এবং সেই ঘাসগুলোতে নীল রঙের ফুল ফুটে রয়েছে। এই ফুলগুলো দেখে আমার বেশ ভালো লেগেছিল। তখন সেই মুহূর্তে ফুলগুলোর কিছু ফটোগ্রাফি করে নিয়ে এসেছিলাম । সেই ফটোগ্রাফি গুলোই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। ফুল গুলো দেখার সময় আমার আশেপাশে যারা ছিল তাদের কাছে এই ফুলের নাম আমি জিজ্ঞেসও করেছিলাম তবে কেউ এই ফুলের নাম বলতে পারেনি । তবে তারা বলেছিল এটি বুনো একপ্রকার ঘাসফুল। নীল রঙের বুনো ঘাসফুল গুলোর ফটোগ্রাফি আশা করি তোমাদের ভালো লাগবে।

InShot_20231219_184033396.jpg

InShot_20231219_184050051.jpg

InShot_20231219_184013533.jpg

InShot_20231219_183953357.jpg



ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: নড়াইল, বাংলাদেশ।





বন্ধুরা, আজকে শেয়ার করা অজানা ঘাস ফুলের কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

খুব সুন্দর হয়েছে অজানা ঘাস ফুলের ফটোগ্রাফি গুলো। বিশেষ করে ফুলের রঙ টা বেশ সুন্দর।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। সব সময় দারুন ফটোগ্রাফারও করেন আপনি। মুগ্ধ হলাম ফটোগ্রাফি দেখে

 3 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশি হলাম ভাই।

 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন ।আপনার এই সব ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ।আমার কাছে আপনার সব ফটোগ্রাফি গুলো খুব ভালো লাগে। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

 3 years ago 

আমার শেয়ার করা ফুলে ফটোগ্রাফি গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুশি হলাম আপু।

 3 years ago 

Cool photography. Keep it up.

 3 years ago 

Thanks for your comment brother.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62692.24
ETH 1777.95
USDT 1.00
SBD 0.38