সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি

in Beauty of Creativity3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সাথে সুন্দর গাঁদা ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এই ফটোগ্রাফি গুলো আমি বাংলাদেশের একটি গ্রামে ঘুরতে এসে, একটি বাড়ির সামনে থেকে তুলেছি ।

শীতকালে গ্রামের দিকে আসলে প্রত্যেকটা বাড়ির সামনে যে ফুল গাছ গুলো দেখা যায় সেই গাছগুলো সাধারণত গাঁদা ফুলের গাছ। বিভিন্ন জাতের গাঁদা ফুলের গাছ আমি এই পর্যন্ত দেখেছি। তবে সব থেকে বেশি যে গাঁদা ফুলের গাছগুলো লাগানো সেগুলোতে কমলা কালারের বড় বড় ফুল হয়। এগুলোকে গ্রামের ভাষায় বড় গাঁদা ফুল বলা হয়। এই গাছে একসাথে অসংখ্য ফুল ফোটে এজন্য এই গাছগুলোকে দেখতে খুব সুন্দর লাগে ফুল ফোটার মৌসুমে। আমি যেহেতু শহরে থাকি তাই এরকম দৃশ্য দেখার সুযোগ সব সময় হয় না। তবে কিছুদিনের জন্য আমি বাংলাদেশের একটি গ্রামে আমার এক আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছি, সেখানে এসে এরকম দৃশ্য দেখার সুযোগ পেয়েছি। আমি যে বাড়িতে এসেছি সেই বাড়ির সামনে জায়গাতে অসংখ্য গাঁদা ফুলের গাছ লাগানো রয়েছে এবং এই সময়টাতে গাছগুলোতে অনেক ফুল ফুটে রয়েছে। এই ফুলের গাছগুলো আমি অনেক আগে থেকেই চিনি। এই ফুল আমার কাছে বেশ ভালোই লাগে। ছোটবেলায় আমি যখন গ্রামে থাকতাম তখন আমাদের বাড়ির সামনেও এই ফুলের গাছ লাগানো হতো। বাড়ির সামনে এত সুন্দর ফুলের গাছ গুলো দেখে আমার কিছু ফুল তুলতেও ইচ্ছা করছিল। তবে ফুলগুলো না তুলে আমি বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম । সেই ফটোগ্রাফি গুলো আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমি।

20231206_102004.jpg

20231206_102137.jpg

20231206_101951.jpg

20231206_101944.jpg

20231206_102130.jpg



ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: নড়াইল, বাংলাদেশ।



বন্ধুরা, আজকে শেয়ার করা সুন্দর গাঁদা ফুলের কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনি তো বেশ চমৎকার গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।

 3 years ago 

ফটোগ্রাফির মাধ্যমে ও নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। এরকম ফটোগ্রাফি গুলো অনেক সময় দিয়ে করতে হয়।

 3 years ago 

Wonderful flowers photography you shared

 3 years ago 

ওয়াও গাঁদা ফুল গুলো দেখতে বেশ সুন্দর। বিভিন্ন ধরনের গাঁদা ফুল গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আপনার করা ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো।

 3 years ago 

ওয়াও গাঁদা ফুল গুলো দেখতে বেশ সুন্দর। বিভিন্ন ধরনের গাঁদা ফুল গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আপনার করা ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো।

 3 years ago 

গাঁদা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 3 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। গাধা ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। হলুদ রং ও রক্ত লাল রং হয়ে থাকে।গাধা ফুল শীতের সময় বেশি পাওয়া যায়।অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 3 years ago 

You are visiting relatives a lot. Nice to share a very nice photo.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63953.34
ETH 1800.94
USDT 1.00
SBD 0.39