ফটোগ্রাফি : গোলাপ ফুলের ফটোগ্রাফি
হ্যালো প্রিয় বন্ধুরা,
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আমি সবসময় ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। কোথাও গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার। বিশেষ করে ফুল কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি পছন্দ করি। আমি যখনই সময় পাই বিভিন্ন কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা ও একটা শিল্প। যেটা আমার খুবই ভালো লাগে। তাই জন্য আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করব আমার ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি নিয়ে আসলাম। গোলাপ ফুল চিনে না এরকম মানুষ অনেক কম আছে। বেশিরভাগ মানুষের প্রিয় ফুলের মধ্যে একটি হলো গোলাপ ফুল। গোলাপ ফুল আমার অনেক পছন্দের একটি ফুল। গোলাপ ফুলের অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে। যেমন আজকের এই সাদা কালারের গোলাপ ফুলটি। গোলাপ ফুল সব জায়গায় অনেক দেখা যায়। মানুষের বাড়ি-ঘর সাজানোর জন্য গোলাপ ফুল গাছ লাগিয়ে থাকে। এবং কি নার্সারিতে অনেক কালারের গোলাপ ফুল গাছ দেখা যায়। আমি প্রায় সময় নার্সারিতে গিয়ে থাকি। এরকম সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করার জন্য। এই গোলাপ ফুলের ফটোগ্রাফি আমি নার্সারি থেকে করেছি। আশা করি আপনাদের কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই।
device : Redme note 11
লোকেশন পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | Redmi note 11 |
| ফটোগ্রাফার | @nhriyad |
| লোকেশন | বাংলাদেশ |
https://x.com/NHRiyad422107/status/1874365915577659788?t=2t39ed-SAlYmc_DUFoyTbg&s=19
There is so much depth to your photography that I am lost in my imagination. Thank you for sharing this great photograph of yours.