কবিতার নাম >>তীর<<

>>তীর<<
আল সারজিল সিয়াম

কি খেলা দেখালে তুমি
ওরে বাপরে বাপ!!
মানুষরুপী তুমি এক
বিষধর সাপ----

মিষ্টি কথায় মন ভরিয়ে
মিথ্যে প্রেমের ছলে,
একলা করে চলে গেলে
কিছু না বলে।

ভালোবাসার অপরাধে
মারলে বুকে তীর,
তুমি বিহনে আঁধার এখন
স্বপ্নে আঁকা নীর।

আর কত মন ভাঙবে তুমি
করবে কত খেলা,
ভাঙা-গড়ার অভিসারে
যায়যে বয়ে বেলা।

শুভ কামনা তোমার জন্য
থাকবে আজীবন
সুখে থেকো,সঙ্গে করে
নিয়ে প্রিয়োজন

IMG_20190529_124900.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62567.91
ETH 1740.38
USDT 1.00
SBD 0.39