আমার তোলা পাট শাক ফুলের আলোকচিত্র 📸 🌹
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু পাট শাক ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
পাট শাক ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
পাট শাক আমাদের সকলের বেশ পরিচিত। আমাদের দেশে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে পাট জন্মে। পাটকে সোনালী আঁশ বলা হয়ে থাকে। বাংলাদেশের অর্থনীতিতে পাটের ভূমিকা অনেক। পাট শাক হচ্ছে বেশ পরিচিত পুষ্টিকর শাক যা বেশ জনপ্রিয়। এটি গ্রীষ্মকালীন ফসল । সাধারণত বর্ষাকালে চাষ করা হয়। পাট শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে। যা মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে । পাট শাকের উপকারিতা অনেক। পাট শাক হজম শক্তি উন্নত করে থাকে। এই শাক রান্নার পর খেতে খুবই নরম ও সুস্বাদু হয়। আমাদের দেশে সাধারণত পাট শাক ডাল দিয়ে রান্না করা হয়। পাট গাছ থেকে আঁশ সংগ্রহ করার পাশাপাশি শাক হিসেবেও এটি ব্যবহার করা হয়। গ্রামীণ জীবনযাত্রায় পাট শাকের বিশেষ কদর রয়েছে । পাট শাক ফুল দেখতে খুবই সুন্দর। ফুলের নান্দনিক সৌন্দর্য বেশ অসাধারণ। হলুদ রঙের ফুল দেখতে খুবই সুন্দর লাগে
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | আলোকচিত্র |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
