আমার তোলা বুট ডাল ফুলের আলোকচিত্র 📸 🌹
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু বুট ডাল ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
বুট ডাল ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
বুট ডাল আমাদের সকলের বেশ পরিচিত। আমাদের দেশের সর্বত্র বুট ডাল চাষ করা হয়ে থাকে। শীতকালীন ফসলের মধ্যে বুট ডাল অন্যতম। বুট ডাল খেতে অনেক খুব পছন্দ করে থাকে। বুট ডাল বেশ পুষ্টি সমৃদ্ধ খাবার। বুট ডালে আঁশ, পটাসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি ইত্যাদি পাওয়া যায়। বুট ডাল খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী । বুট ডাল হৃদযন্ত্রের ভালো রাখতে সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি কমে । বুট ডাল আঁশ সমৃদ্ধ যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।
বুট ফুল দেখতে খুবই সুন্দর। ফুলের নান্দনিক সৌন্দর্য খুব অসাধারণ। বুট ডালের ফুল সাধারণত সাদা হয়ে থাকে। তবে কিছু কিছু বুট ডাল ফুল গোলাপি এবং খয়রি রঙ্গের হয়ে থাকে। রঙ্গিন ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | আলোকচিত্র |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/MdAgim17/status/1879581656090345529?t=L2mHV9XY8ldeWSQcbw29Yw&s=19
This photography is so amazing that it deserves to appreciated. I like your photography.
ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে সেই ফটোগ্রাফি গুলো সবার বেশ ভালো লাগে। আর ফটোগ্রাফি করতে গেলেও সময় দিয়ে করতে হয়। তাতে আপনার ফটোগ্রাফি গুলো আরো সুন্দর দেখাচ্ছে আজকেও।