আমার ধর্ম

in RECREATIVE STEEM5 months ago (edited)

আসসালামু আলাইকুম,

বিশ্ব ধর্ম দিবস উপলক্ষে RECREATIVE STEEM কমিউনিটির উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।জীবনে ধর্মের প্রভাব অপরিসীম। ধর্ম কেবল উপাসনা নয়, এটি জীবনের সঠিক ও ভুলের পার্থক্য শেখায় ।আজ আমি আমার ধর্মীয় অনুভূতি এবং বিশ্বাস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই।

আমি কোন ধর্মীয় বিশ্বাস ব্যবস্থার অন্তর্গত?

88369.jpgsource

আমি ইসলাম ধর্মের অনুসারী। আমি জন্মসূত্রে মুসলিম এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে এমন একটি ধর্মে জন্ম দিয়েছেন ।ছোটবেলা থেকে আমার পরিবার আমাকে আল্লাহর প্রতি বিশ্বাস নবী মুহাম্মদ (সাঃ) আদর্শ এবং নৈতিক জীবন যাপনের শিক্ষা দিয়েছেন। ইসলাম আমার জন্য শুধুই নামাজ নয়,এটি আমার জীবন দর্শন। আমার কাছে ইসলাম মানে শান্তি, আত্মসমর্পণ এবং মানবতার প্রতি দায়িত্ব সৃষ্টিকর্তার কাছে নিজেকে সঁপে দেওয়ার যে মানসিক প্রশান্তি তা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। আমি বিশ্বাস করি সত্য কথা বলা, মানুষের উপকার করা, প্রতিবেশীর অধিকার রক্ষায় এগুলো ইসলামের অবিচ্ছেদ্য অংশ।

কাল্পনিকভাবে যদি আমি এই ধর্মের না হতাম, তবে আমি কোন ধর্মের সাথে নিজেকে চিহ্নিত করতাম?

88370.jpgsource

আস্তাগফিরুল্লাহ, আমি একজন মুসলমান হিসেবে এটি ভাবাও আমার জন্য পাপের মত মনে হয়। আমার বিশ্বাস আমার ঈমান আমার সত্তার সাথে মিশে আছে। তাই আমি কখনো ভাবতে পারিনা যে আমি অন্য কোন ধর্মে থাকতাম।তবে তর্ক বা বিশ্লেষণের জন্য বলি, যদি আমাকে অন্য ধর্মে নিজেকে কল্পনা করতে হতো তাহলে সম্ভবত এমন একটি ধর্ম বেছে নিতাম, যেখানে শান্তি, ভ্রাতিত্ব, ক্ষমা ভালবাসা থাকবে। কারণ ভালোবাসা ক্ষমা এবং সেবার মতো নৈতিক শিক্ষার ওপর আর কিছু নেই । যা ইসলামের সাথে মিল রাখে।

আমার ধর্মের কোন বিষয়টি আমার সবচেয়ে বেশি ভালো লাগে এবং কেন আমি চাই মানুষ এটি আরও জানুক?

88410.jpgsource

ইসলামের সবচেয়ে সুন্দর বিষয় হল সাম্য ও ভ্রাতিত্ব। নামাজে আমরা ধনী, গরিব, রাজা প্রজা একসাথে দাঁড়িয়ে আল্লাহর দিকে মাথা নত করি। কোন বৈষম্য নেই যাকাত ব্যবস্থা সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করার এক অসাধারণ মাধ্যম। ইসলাম আমাদের শেখায় কেবল আল্লাহর জন্য নয় মানুষের জন্য কাজ করতে। আমি চাই মানুষ ইসলামকে মিডিয়ার নেতিবাচক প্রভাব বা ভুল বোঝাবুঝির মাধ্যমে না দেখুক। ইসলাম হলো ধৈর্য সহনশীলতা মানবতা এবং ভালোবাসার ধর্ম। ইসলাম আমাকে শিখিয়েছে কিভাবে একজন ভালো মানুষ হতে হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এটি আমাদের সঠিক পথ দেখায়। আমি চাই সব মানুষ যে ধর্মেই হোক না কেন শান্তি সহমর্মিতা এবং মানবতার মূল শিক্ষাগুলো মানুক।

আমি আমার বন্ধুদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি,
@lirvic
@dasudi
@alexanderpeace
@franyeligonzalez
@edgargonzalez

Sort:  
Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team
1000032815.png
Curated By @yuswadinisam
 4 months ago 

apreciamos que comparteas con nosotros tu fe en el islam, teniendo a Alá como unico y soberano Dios!

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63386.83
ETH 1683.18
USDT 1.00
SBD 0.41